Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হোস্টেলে ডেকে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ, মধ্যপ্রদেশের ঘটনায় আরজি করের ছায়া

ঘটনার পর চিকিৎসক তরুণী স্থানীয় কম্পু থানায় অভিযোগ দায়ের করেন। বলেন, অভিযুক্ত যুবক তথা সহকর্মী তাঁকে দেখা করতে ডেকেছিল।

হোস্টেলে ডেকে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ, মধ্যপ্রদেশের ঘটনায় আরজি করের ছায়া

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 January 2025 12:09

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা এখনও থিতিয়ে পড়েনি। সেই আবহে আবারও জুনিয়র চিকিৎসককে ধর্ষণের ঘটনা সামনে এসেছে। এবার ঘটনা মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার।

অভিযোগ, সেখানকার এক সরকারি মেডিকেল কলেজের ফাঁকা হোস্টেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ করেন তাঁরই সহকর্মী। পুলিশ সূত্রে খবর, ২৫ বছর বয়সী অভিযুক্ত যুবককে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার গজরাজা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের ভিতরে। ঘটনার পর চিকিৎসক তরুণী স্থানীয় কম্পু থানায় অভিযোগ দায়ের করেন। বলেন, অভিযুক্ত যুবক তথা সহকর্মী তাঁকে দেখা করতে ডেকেছিল।

তরুণী চিকিৎসকের কথায়, একটি পুরনো খালি হোস্টেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। 

প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয়েছিল সঞ্জয় রায়।

এই সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কেউ এই ঘটনায় গ্রেফতার হয়নি। ঘটনায় তোলপাড় পড়ে যায় রাজ্য তথা দেশে। সেই প্রতিবাদ এখনও অব্যাহত। তারই আবহে আবারও তরুণী চিকিৎসককে ধর্ষণের ঘটনা সামনে এল। 


```