Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন জয়মাল্য বাগচী, শুরু নতুন অধ্যায়

সোমবারই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। 

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন জয়মাল্য বাগচী, শুরু নতুন অধ্যায়

বিচারপতি জয়মাল্য বাগচী

শেষ আপডেট: 17 March 2025 13:52

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি হিসেবে শপথ নিলেন জয়মাল্য বাগচী (Justice Joymalya Bagchi)। সপ্তাহখানেক আগে শীর্ষ আদালতে তাঁর নিয়োগে ছাড়পত্র দিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার (Central Government)। তারপর এদিনই দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে শপথ নিলেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে, সোমবারই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতির বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। 

সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচীর নাম সুপারিশ করেছিল দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে। সেই নামে অনুমোদন দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরই পদক্ষেপ করে কেন্দ্র। সোমবার সকালে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এতদিন সুপ্রিম কোর্টে একমাত্র বাঙালি বিচারপতি হিসেবে ছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এবার তাঁর সঙ্গে যুক্ত হল জয়মাল্য বাগচীর নাম। 

শেষবার ২০১৩ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আলতামাস কবীর। তাঁর অবসরের পর থেকে দীর্ঘ সময় ধরে কলকাতা হাইকোর্টের কোনও বিচারপতি সুপ্রিম কোর্টের সর্বোচ্চ পদে বসেননি। এখন মনে করা হচ্ছে, বিচারপতি কেভি বিশ্বনাথন ২০৩১ সালের ২৫ মে অবসর নিলে, জয়মাল্য বাগচীই তাঁর পদে দায়িত্ব নেবেন। 

২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেছিলেন জয়মাল্য বাগচী। এর পর সাময়িকভাবে তাঁকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হলেও, ওই বছরের ৮ নভেম্বরের মধ্যেই তিনি কলকাতায় ফিরে আসেন। এবার সু্প্রিম কোর্টে নতুন যাত্রা শুরু করলেন বিচারপতি জয়মাল্য বাগচী। 


```