Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যৌন উত্তেজক কথা, জাপানি দূতাবাসের অভিযোগে চাকরি গেল জেএনইউ-র অধ্যাপকের

আইসিসি-র সামনে হাজির হয়ে জাপানি শিক্ষার্থী জানান, অধ্যাপক কীভাবে যৌনাচারে লিপ্ত হতে প্রলুব্ধ করার চেষ্টা করেছেন। নানা সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েছেন তাঁকে।

যৌন উত্তেজক কথা, জাপানি দূতাবাসের অভিযোগে চাকরি গেল জেএনইউ-র অধ্যাপকের

অভিযুক্ত অধ্যাপক স্মরণ সিং।

শেষ আপডেট: 18 April 2025 08:07

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্য্যালয়ের (JNU) এক অধ্যাপককে চাকরি থেকে বসিয়ে দিল কর্তৃপক্ষ। ওই অধ্যাপকের নাম স্মরণ সিং। তিনি জেএনইউ-র স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের (School of international studies) অধ্যাপক।

বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি (আইসিসি-Internal complaints committee) তাঁকে এমন কঠোর সাজা দেওয়ার সুপারিশ করে।

ওই অধ্যাপকের বিরুদ্ধে দিল্লির জাপানি দূতাবাস (Japanese embassy) অভিযোগ দায়ের করেছিল। একজন মহিলা জাপানি শিক্ষার্থীর সঙ্গে অধ্যাপকের আচরণ নিয়ে প্রশ্ন তুলে কমিটির কাছে নালিশ জানায় জাপানি দূতাবাস।

আইসিসি-র সামনে হাজির হয়ে জাপানি শিক্ষার্থী জানান, অধ্যাপক কীভাবে যৌনাচারে লিপ্ত হতে প্রলুব্ধ করার চেষ্টা করেছেন। নানা সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েছেন তাঁকে।

বিশ্ববিদ্যালয় সুত্রে বলা হয়েছে, সাম্প্রতিক অতীতে এমন কঠোর সাজার নজির নেই। অধ্যাপক স্মরণ সিংয়ের এক বছর পর চাকরি থেকে অবসর নেওয়ার কথা ছিল।

বিশ্ববিদ্যালয়ের এক শীর্ষ কর্তা বলেছেন, জেএনইউ-তে গোটা বিশ্বের ছেলেমেয়েরা পড়তে আসে। আসেন দেশ-বিদেশের স্কলারেরা। এই বিশ্ববিদ্যালের বদনাম গোটা বিশ্বে দেশের সম্মান ক্ষুণ্ণ করে। বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করেছে, লিঙ্গ, জাত, ধর্মের ভিত্তিতে বৈষম্য, বিভেদ সৃষ্টি এবং অবৈধ যৌনাচারের ঘটনায় শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করা হবে।

জানা গিয়েছে, অন্য তিনটি ঘটনায় আরও তিন অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয়। তাঁদের বিরুদ্ধেও আইসিসি শাস্তির সুপারিশ করে। তাঁরা স্কুল অফ হিস্টোরিক্যাল স্টাডিজ, স্কুল অফ ফিজিক্যাল সায়েন্স এবং স্কুল অফ সংস্কৃত স্টাডিজের অধ্যাপক। তাঁদের মধ্যে দু’জনের আগামী তিন বছরের ইনক্রিমেন্ট বা বাৎসরিক বেতন বৃদ্ধি না করার সুপারিশ করা হয়। তৃতীয়জনের কাউন্সেলিংয়ের সুপারিশ করা হয়েছে। তিনজনের ক্ষেত্রেই আইসিসি-র সুপারিশ গ্ররণ করে বিশ্ববিদ্যালের এক্সিকিউটিভ কাউন্সিল।


```