Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মহারাষ্ট্র বিজেপির, ঝাড়খণ্ডে উড়তে চলেছে 'ইন্ডিয়া'র ধ্বজা

দুই রাজ্যের বিধানসভা ভোট শাসক ও বিরোধীদের মধ্যে ড্র হতে চলেছে।

মহারাষ্ট্র বিজেপির, ঝাড়খণ্ডে উড়তে চলেছে 'ইন্ডিয়া'র ধ্বজা

চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ।

শেষ আপডেট: 23 November 2024 15:05

দ্য ওয়াল ব্যুরো: দুই রাজ্যের বিধানসভা ভোট ড্র হতে চলেছে। মহারাষ্ট্র বিধানসভা ভোটে বিপুল ফারাকে বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট এগিয়ে থাকলেও প্রাথমিক প্রবণতায় ঝাড়খণ্ড দখল করতে চলেছে ইন্ডিয়া জোট। সেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন কংগ্রেস-আরজেডির জোট সরকার গঠনের প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। এই হিসাব ভোটগণনার প্রবণতা অনুযায়ী। চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ।

ঝাড়খণ্ডের মহা গাঁটবন্ধন ৫২টি আসনে এগিয়ে রয়েছে। তার মধ্যে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনসহ জেএমএম ২০টিতে, কংগ্রেস ১০টি, আরজেডি ৫, সিপিআইএল ২টিতে এগিয়ে। এনডিএ ২৭টিতে এগিয়ে রয়েছে। বিজেপি ২১, এডেএসইউপি ১ এবং জেডিইউ ১টিতে এগিয়ে।

মহারাষ্ট্রে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট ২২৭টি আসনে এগিয়ে রয়েছে। সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ১৪৫টি আসন। অন্যদিকে, মহা বিকাশ আঘাড়ির বিরোধী জোট ৫১টি আসনে এগিয়ে। নির্দল ২, অন্যান্য ৮টি আসনে এগিয়ে রয়েছে।

শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বারহাইত কেন্দ্রে মাত্র হাজার পাঁচেক ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে, তাঁর স্ত্রী কল্পনা সোরেন গান্ডে কেন্দ্রে পিছিয়ে থাকলেও এখন এগিয়ে গিয়েছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা তথা বর্তমানে বিজেপি প্রার্থী, প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন প্রথম দিকে পিছিয়ে থাকলেও এখন সাড়ে ৮শোর কিছু বেশি ভোটে এগিয়ে। বিজেপির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি ধানওয়ার কেন্দ্রে পাঁচ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন।


```