Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

অমরনাথ যাত্রা শেষ হলেই জম্মু-কাশ্মীরে ভোট! অমিত শাহর বৈঠকে বড় ইঙ্গিত

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত জম্মু-কাশ্মীরের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমরনাথ যাত্রা শেষ হলেই জম্মু-কাশ্মীরে ভোট! অমিত শাহর বৈঠকে বড় ইঙ্গিত

অমিত শাহ

শেষ আপডেট: 5 July 2024 14:53

দ্য ওয়াল ব্যুরো: অমরনাথ যাত্রা শেষ হলেই জম্মু-কাশ্মীরে ভোট। খুব তাড়াতাড়ি এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত জম্মু-কাশ্মীরের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, সেই বৈঠকে বিধানসভা ভোট নিয়েই আলোচনা হয়েছে। তিনি উপত্যকার বিজেপি নেতাদের ভোটের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। তাই মনে করা হচ্ছে, অমরনাথ যাত্রা শেষ হলেই ভূ-স্বর্গের ভোটের দামামা বাজিয়ে দেবে নির্বাচন কমিশন।

লোকসভা ভোটের সঙ্গেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু আদতে তেমন কোনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন করাতেই হবে। সেই প্রেক্ষিতে মনে করা হচ্ছে অমরনাথ যাত্রা শেষ হলেই আগস্ট মাসের শেষের দিকে হতে পারে এই ভোট। 

২০১৪ সালের শেষবার বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীর রাজ্যে। এরপর ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ নম্বর ধারা তুলে দেয় কেন্দ্রীয় সরকার। ফলত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা আর নেই। বর্তমানে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে জম্মু-কাশ্মীরকে। 

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার বিজেপি ও সঙ্ঘ পরিবারের বহু পুরনো দাবি ছিল। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অন্যতম স্লোগানই ছিল, এক দেশে এক বিধান, এক নিশান ও এক প্রধানই থাকবে। পৃথক বিধি থাকতে পারে না উপত্যকায়। বহু সময় ধরে উঠতে থাকা সেই দাবি পূরণ হয়, ২০১৯ সালের ৫ আগস্ট।

এই ধারা বাতিলের বিষয় গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ অধিকার দেওয়া হয়েছিল, তা সাময়িক। কাশ্মীরের গণপরিষদ বাতিল হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রপতির ওই অনুচ্ছেদ বাতিল করার অধিকারও ছিল। ফলে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা কখনই অসাংবিধানিক বা অনৈতিক নয়। তবে জম্মু ও কাশ্মীরকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দিতে কেন্দ্রকে নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট। 


```