Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০২৪-এ নতুন করে শ্রীনগরের একজন যুবকও নাম লেখাননি জঙ্গি দলে, পরিসংখ্যান দিয়ে জানাল পুলিশ

সন্ত্রাসদমন বাহিনীর সন্দেহ, শ্রীনগর বা অন্যান্য এলাকায় এই ধরনের হাইব্রিড জঙ্গি গা-ঢাকা দিয়ে থাকতে পারে। সেই সম্ভাবনা রয়েছে। যদিও কোনও রকম এদিক ওদিক করলেই তাঁরা নাগালের মধ্যে চলে আসবে বলেও জানানো হয়েছে।

২০২৪-এ নতুন করে শ্রীনগরের একজন যুবকও নাম লেখাননি জঙ্গি দলে, পরিসংখ্যান দিয়ে জানাল পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 December 2024 19:16

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীর পুলিশ সদ্য একটি রিপোর্ট পেশ করেছে। যেখানে বলা হচ্ছে পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে কাশ্মীরের সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েছেন মাত্র সাতজন যুবক। যে কারণে এই প্রবণতা এক 'বিরাট সাফল্য' বলে মনে করছে সেখানকার প্রশাসন।

উল্লেখযোগ্য ব্যাপার এই যে, শ্রীনগর থেকে একজনকেও জঙ্গিরা মগজধোলাই করে নিজের সংগঠনে সামিল করাতে পারেনি। অর্থাৎ, এই মুহূর্তে শ্রীনগরে কোনও স্থানীয় জঙ্গি সক্রিয় নেই। মূলত দক্ষিণ কাশ্মীরের সাত যুবক এবছর জঙ্গি সংগঠনে নিজেদের নাম লিখিয়েছেন।

তবে, প্রশাসনের আধিকারিকরা অস্বীকার করতে পারছেন না যে কাশ্মীরের অন্যান্য অংশে 'হাইব্রিড জঙ্গি'রা সক্রিয় রয়েছে। কারা এই হাইব্রিড জঙ্গি? যারা পুলিশের ব়্যাডারে রয়েছে।

সন্ত্রাসদমন বাহিনীর সন্দেহ, শ্রীনগর বা অন্যান্য এলাকায় এই ধরনের হাইব্রিড জঙ্গি গা-ঢাকা দিয়ে থাকতে পারে। সেই সম্ভাবনা রয়েছে। যদিও কোনও রকম এদিক ওদিক করলেই তাঁরা নাগালের মধ্যে চলে আসবে বলেও জানানো হয়েছে।

মনে করা হচ্ছে অন্তত ৫০ জন বিদেশি জঙ্গি কাশ্মীর, কিশতওয়ার এবং ডোডা এলাকায় সক্রিয় থাকতে পারে। যেহেতু বাহিনী ঘন ঘন অভিযান চালাচ্ছে, তাই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। দক্ষিণ কাশ্মীরের কুপওয়ারা এবং কাশ্মীরের বান্দিপোরায় বিদেশি জঙ্গিরা সক্রিয় থাকতে পারে বলেও অনুমান তাদের। 

প্রসঙ্গত, ক্যানিং থেকে রোববার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গিকে গ্রেফতার করে জম্মু কাশ্মীর পুলিশ। ধৃতের নাম জাভেদ আহমেদ মুন্সি। ক্যানিংয়ে আত্মীয়ের বাড়িতে এসেছিল জাভেদ আহমেদ মুন্সি। ধৃত সন্দেহভাজন জঙ্গি জাভেদ শ্রীনগরের চানপুরার বাসিন্দা। তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য বলে অনুমান। ধৃতের বিরুদ্ধে আগেই রাষ্ট্রদ্রোহিতার ধারা রয়েছে। 


```