Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

জঙ্গিদের সাহায্যের অভিযোগ! উপত্যকায় বহিষ্কার করা হল পুলিশ, শিক্ষক-সহ তিন সরকারি কর্মীকে

জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূলের নির্দেশ দিয়েছেন মনোজ সিনহা।

জঙ্গিদের সাহায্যের অভিযোগ! উপত্যকায় বহিষ্কার করা হল পুলিশ, শিক্ষক-সহ তিন সরকারি কর্মীকে

ফাইল ছবি

শেষ আপডেট: 15 February 2025 23:11

দ্য ওয়াল ব্যুরো: সরকারি কর্মী হয়েও জঙ্গিদের সাহায্য করেছিলেন। সেই অভিযোগে জম্মু ও কাশ্মীরের ৩ সরকারি কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন উপরাজ্যপাল মনোজ সিনহা। জানা গিয়েছে, জঙ্গি যোগের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি এক পুলিশ কনস্টেবল, শিক্ষক ও বন দফতরের কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্ত তিন সরকারি কর্মীর নাম ফিরদৌস আহমেদ ভাট (পুলিশকর্মী), মহম্মদ আসরফ ভাট (শিক্ষক), নিসার আহমেদ খান (বন কর্মী)। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পর সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এই দেশের খাবে। সরকারের থেকে টাকা নিয়ে জঙ্গিদের সাহায্য করবে, তা কোনওমতেই মেনে নেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে। 

জানা যাচ্ছে, পুলিশকর্মী ফিরদৌস ২০০৫ সালে যোগ দিয়েছিলেন স্পেশাল পুলিশ ফোর্সে। ২০১১ সালে কনস্টেবল পদে পদোন্নতি হয় তাঁর। কিন্তু ২০২৪ সালে লস্কর জঙ্গিদের সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। ২০২০ সালে উপত্যকায় আশরফ ভাট নামে এক সাব ইন্সপেক্টরকে খুন করেছিল জঙ্গিরা। অভিযোগ, সেই ঘটনায় জঙ্গিদের সাহায্য করেছিলেন ফিরদৌস।

অন্যদিকে, নিসার আহমেদ খান হিজবুল মুজাহিদিনের সঙ্গে যোগসাজশের কারণে তাঁকেও গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পেশায় শিক্ষক মহম্মদ আসরফ ভাট লস্কর ই তইবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি মহম্মদ কাসিমের হ্যান্ডেলার হিসেবে পরিচিত।

জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূলের নির্দেশ দিয়েছেন মনোজ সিনহা। গত১৩ ফেব্রুয়ারি এক বৈঠকে উপরাজ্যপাল নির্দেশ দেন, যারা সন্ত্রাসকে সমর্থন করছে ও অর্থ সাহায্য করছে প্রত্যেককে এর মূল্য চোকাতে হবে। পাশাপাশি গোয়েন্দা বিভাগকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।


```