Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তীব্র তাপদাহেও ছোটদের স্কুলে গরমের ছুটি নয়, সময় বদলে দিল ঝাড়খণ্ড সরকার

ছুটির পরিবর্তে ছোটদের স্কুলে গরমের সময় ক্লাসের সময়সূচি বদলে দিল ঝাড়খণ্ড সরকার। 

তীব্র তাপদাহেও ছোটদের স্কুলে গরমের ছুটি নয়, সময় বদলে দিল ঝাড়খণ্ড সরকার

শেষ আপডেট: 21 April 2024 11:34


দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের মতো কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ চলছে ঝাড়খণ্ডেও। গড় তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে। এই পরিস্থিতিতে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে ছুটির পরিবর্তে ছোটদের স্কুলে গরমের সময় ক্লাসের সময়সূচি বদলে দিল ঝাড়খণ্ড সরকার। 

ঝাড়খণ্ডের সরকারের তরফে জানানো হয়েছে, তীব্র তাপদাহের কারণে স্কুলের সময়সূচি বদলে সোমবার থেকে সব স্কুলে ক্লাস শুরু হবে সকাল ৭টা থেকে। চলবে বেলা ১১টা পর্যন্ত।

প্রসঙ্গত, তীব্র তাপদাহের কারণেই গরমের ছুটি এগিয়ে এনেছে পশ্চিমবঙ্গের শিক্ষা দফতর। সোমবার থেকেই স্কুলগুলিতে শুরু হচ্ছে গ্রীষ্ণকালীন ছুটি। এমন অবস্থায় ঝাড়খণ্ড সরকারের সিদ্ধান্তে শোরগোল তৈরি হয়েছে বিভিন্ন মহলে। 

ঝাড়খণ্ডের শিক্ষা দফতরের তরফে শনিবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ২২ এপ্রিল থেকে রাজ্যের সমস্ত স্কুলে ছোটদের ক্লাসের সময় এগিয়ে আনা হচ্ছে। নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস হবে সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। একইভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্লাস চলবে সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত। 

তবে, স্কুল চলাকালীন রোদের মধ্যে প্রার্থনা বা খেলাধূলার আয়োজন না করার ব্যাপারে সর্তক করা হয়েছে নির্দেশিকায়। এবং আগের মতোই পড়ুয়াদের স্কুল থেকে মিড ডে মিল দেওয়া হবে বলেও জানিয়েছে ঝাড়খণ্ড সরকার।


```