
JEE Advanced 2025-এর গুরুত্বপূর্ণ তারিখ কী কী
শেষ আপডেট: 21 April 2025 15:11
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি জেইই মেইন ২০২৫ (JEE Main-২০২৫) পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। আগামী ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হচ্ছে জেইই অ্যাডভান্সড ২০২৫ (JEE Advanced 2025)-এর রেজিস্ট্রেশন। আইআইটি কানপুর (IIT Kanpur) এই সংক্রান্ত একটি রেজিস্ট্রেশন উইন্ডো খুলতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে—jeeadv.ac.in—গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ২ মে, রাত ১১:৫৯ পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ৫ মে রাত ১১:৫৯।
JEE Advanced 2025: গুরুত্বপূর্ণ তারিখগুলো জেনে নিন এক নজরে:
• রেজিস্ট্রেশন শুরু: ২৩ এপ্রিল
• রেজিস্ট্রেশন শেষ: ২ মে (রাত ১১:৫৯)
• আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৫ মে
• অ্যাডমিট কার্ড ডাউনলোড: ১১ মে থেকে ১৮ মে দুপুর ২:৩০ পর্যন্ত
• বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য শেষ তারিখ (PwD প্রার্থীদের জন্য): ১৭ মে
পরীক্ষার দিন: ১৮ মে
o পেপার ১: সকাল ৯টা থেকে ১২টা
o পেপার ২: দুপুর ২:৩০ থেকে ৫:৩০
পরীক্ষা শেষ হলে, ২২ মে প্রার্থীদের উত্তরপত্র প্রকাশ করা হবে। ২৬ মে আসবে প্রাথমিক আনসার-কী (provisional answer key)। এই আনসার-কী নিয়ে মতামত ও আপত্তি জানানোর সময়সীমা ২৬ থেকে ২৭ মে বিকেল ৫টা পর্যন্ত।
চূড়ান্ত আনসার-কী ও ফলাফল প্রকাশিত হবে ২ জুন। ফল প্রকাশের পরই শুরু হবে JoSAA কাউন্সেলিং, যা IIT, NIT-সহ অন্যান্য কেন্দ্রীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রয়োজনীয়। কাউন্সেলিং প্রক্রিয়া ৩ জুন থেকে শুরু হতে পারে।
যারা আর্কিটেকচার (Architechture) বিভাগে ভর্তি হতে ইচ্ছুক, তাঁদের জন্য AAT (Architecture Aptitude Test) ২০২৫-এর রেজিস্ট্রেশন শুরু হবে ২ জুন, এবং চলবে ৩ জুন পর্যন্ত। পরীক্ষাটি হবে ৫ জুন ও ফলাফল প্রকাশিত হবে ৮ জুন।
আবেদন ফি:
• মহিলা, তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST), এবং বিশেষভাবে সক্ষম (PwD) প্রার্থীরা: ১,৬০০ টাকা
• অন্য সকল প্রার্থী: ৩,২০০ টাকা
বিশদ তথ্য জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।