Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেলে আচমকাই অসুস্থ যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত রেভান্না, ভর্তি হাসপাতালে

প্রাক্তন মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জেলে আচমকাই অসুস্থ যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত রেভান্না, ভর্তি হাসপাতালে

এইচ ডি রেভান্না

শেষ আপডেট: 8 May 2024 10:24

দ্য ওয়াল ব্যুরো: জেলে হঠাতই অসুস্থ হয়ে পড়েছেন এইচ ডি রেভান্না। সদ্য এক অপহরণ মামলায় তাঁকে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল। প্রাক্তন মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ বোধ করেন রেভান্না। দ্রুত তাঁকে বেঙ্গালুরুর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষার পর নিয়ে অন্য এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার ছেলে এইচ ডি রেভান্না ও নাতি প্রজ্জ্বল রেভান্না ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। তবে ধর্ষণ মামলায় নয়, অন্য এক অপহরণ মামলায় বেঙ্গালুরুর কে কে আর নগর থানার পুলিশ যৌন কেলেঙ্কারি মামলায় রেভান্নাকে গ্রেফতার করেছে। গত ৪ মে বাবা দেবেগৌড়ার বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে বাবা পুলিশ হেফাজতে গেলেও দেশছাড়া প্রজ্জ্বলের এখনও কোনও খোঁজ পায়নি তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ বছর বয়সি মাইসুরের এক যুবক এইচ ডি ও প্রজ্জ্বল রেভান্না বিরুদ্ধে তাঁর মাকে অপহরণের অভিযোগ তুলেছিলেন। ওই মহিলা রেভান্নার বাড়িতে কাজ করতেন। আরও অভিযোগ, রেভান্নার সহযোগী সতীশ নির্যাতিতার পরিবারকে সম্প্রতি হুমকি দিয়ে বলেছিলেন পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এলে যেন কিছু না বলা হয়। শুধু প্রজ্জ্বল নয় তাঁর বাবা এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও রয়েছে ধর্ষণের অভিযোগ।

এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারি নিয়ে তুলকালাম চলছে। রেভান্নার দল জেডিএস তাঁকে সিট তদন্ত চলা পর্যন্ত সাসপেন্ড করার সময়ই হাসানের এমপি তথা চলতি লোকসভা ভোটের এনডিএ প্রার্থীর বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন প্রাক্তন পারিবারিক গাড়ির চালক কার্তিক। কার্তিক নামে ওই ব্যক্তি নিজেকে দেবগৌড়া-পুত্র এইচ ডি রেভান্না অর্থাৎ প্রজ্জ্বলের বাবার বাড়ির গাড়িচালক হিসেবে পরিচয় দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। তিনিই একটি ভিডিও রেকর্ডিং তুলে দেন পুলিশের হাতে। তবে প্রজ্জ্বল এখনও দেশছাড়া। 


```