Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফের উত্তপ্ত উপত্যকা! কাশ্মীরের পুঞ্চে রাতভর জঙ্গি-সেনা গুলির লড়াই, আহত এক জওয়ান

জঙ্গি-সেনার পরপর গুলির তীব্র আওয়াজে উত্তপ্ত হল জম্মু-কাশ্মীরের পুঞ্চ।

ফের উত্তপ্ত উপত্যকা! কাশ্মীরের পুঞ্চে রাতভর জঙ্গি-সেনা গুলির লড়াই, আহত এক জওয়ান

শেষ আপডেট: 15 April 2025 13:04

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গি-সেনার পরপর গুলির তীব্র আওয়াজে উত্তপ্ত হল জম্মু-কাশ্মীরের পুঞ্চ। সোমবার রাতে খবর পেয়ে জঙ্গি হানা রুখতে ময়দানে নামে সেনা বাহিনী (Jawan injured after encounter with terrorists)। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আনা গেলেও দু’পক্ষের গুলির লড়াইয়ে আহত হন এক জওয়ান। 

জানা যায়, গোপন সূত্র মারফত সেনাবাহিনীর কাছে খবর আসে পুঞ্চের সুরাকোটে জঙ্গির দল প্রবেশ করতে পারে। সেইমতই গতকাল রাতে যৌথ তল্লাশি অভিযানে নামে পুলিশ ও সেনা। অভিযান চলাকালীন সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে জঙ্গিরা। সেইসময়ে গুলি চালানো শুরু করে তারা। পাল্টা গুলি চালায় সেনাবাহিনীও। দু’পক্ষের গুলি, পাল্টা গুলিতে আহত হয় এক জওয়ান (Jawan injured after encounter with terrorists)। 

দলে কতজন জঙ্গি ছিলেন তা এখনও স্পষ্ট নয়। তবে জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রেখেছে সেনা। জঙ্গিরা যাতে পালাতে না পারে, ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। 

উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজৌরিতে গুলিবৃষ্টি করে জঙ্গিরা। সেইসময়েও জঙ্গিদের অনুপ্রবেশ আটকাতে সফল হয়েছিল সেনাবাহিনী। তবে জঙ্গি-সেনার সংঘর্ষে নিহত হন এক সেনা সহ দু’জন।


```