Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শামি সাহাব, ধর্মান্ধ বোকাদের কথায় কান দেবেন না, রোজা ভাঙা নিয়ে মৌলানাকে আখতারি গুগলি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার সময় মহম্মদ শামিকে এনার্জি ডিঙ্কস খেতে দেখা যায়।

শামি সাহাব, ধর্মান্ধ বোকাদের কথায় কান দেবেন না, রোজা ভাঙা নিয়ে মৌলানাকে আখতারি গুগলি

আপনার ও আপনাদের টিমের সকলের জন্য আমার শুভেচ্ছা রইল।

শেষ আপডেট: 8 March 2025 13:45

দ্য ওয়াল ব্যুরো: রোজা ভাঙা নিয়ে মহম্মদ শামির পাশে দাঁড়ালেন প্রখ্যাত কবি-গীতিকার জাভেদ আখতার। জাভেদ বলেছেন, শামি সাহাব এইসব প্রতিক্রিয়াশীল 'ধর্মান্ধ বোকা'দের জন্য মন খারাপ করবেন না। দুবাইয়ের মতো জ্বলন্ত দুপুরে ক্রিকেট মাঠে আপনার জল খাওয়া নিয়ে যাদের ধর্ম উচ্ছন্নে যায়, তাদের কথা ভেবে করুণা হয়। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। এটা নিয়ে ভাবা ওদেরও কাজ নয়। ভারতীয় দলের অন্যতম একজন বিরাট খেলোয়াড় আপনি। যে ভারতীয় দল আপামর দেশবাসীকে গর্বিত করেছে। আপনার ও আপনাদের টিমের সকলের জন্য আমার শুভেচ্ছা রইল।

প্রসঙ্গত, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার সময় মহম্মদ শামিকে এনার্জি ডিঙ্কস খেতে দেখা যায়। আর তারপরেই রমজান মাসের রোজা চলাকালীন একজন সাচ্চা মুসলিমের রোজা ভাঙা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে পড়ে। অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মৌলানা শাহাবুদ্দিন রাজভি বরেলভি ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশের বিরুদ্ধে ৫ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ উইকেট নেওয়ার অন্যতম পেসার শামির বিরুদ্ধে ধর্ম তুলে চড়াও হন। তিনি রোজা ভাঙার অপরাধে শামিকে অপরাধীও সাব্যস্ত করতে ছাড়েননি।

এর আগে রোহিত শর্মার মোটাত্ব নিয়েও মুখ খুলেছিলেন জাভেদ আখতার। রোহিতের সমর্থনে কথা বলতে গিয়ে নিন্দুকদের আরশোলা বলেও গাল পেড়েছিলেন উর্দু ভাষার প্রখ্যাত এই কবি ও গীতিকার। এবারেও শামিকে এইসব মন্তব্যে কান না দিতে পরামর্শ দিয়েছেন তিনি। কারণ, আগামিকাল রবিবারই রয়েছে দুবাইতে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ। যে ম্যাচে এবং টুর্নামেন্টে জেতার স্বপ্নে বুঁদ হয়ে রয়েছে গোটা দেশ। ফাইনালে জিততে পারলে ভারত আইসিসি টুর্নামেন্টে একটি ম্যাচেও না হেরে কাপ হাতে তুলবে। সে কারণে অধীর আগ্রহে অপেক্ষা রয়েছে সকলের।


```