
জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা
শেষ আপডেট: 22 April 2025 21:04
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগামে (Pahalgam Terrorist Attack) মঙ্গলবার ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারালেন ২৬ জন পর্যটক। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও অনেকে। সেনা হেলিকপ্টারে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
সূত্রের খবর, পহেলগামের (pahalgam)বাইসারান উপত্যকায় হঠাৎই গুলির শব্দ শোনা যায়। পাহাড়ি এই অঞ্চলে শুধু হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছনো যায়। হামলার সময়ে জঙ্গিরা ক্যামোফ্লেজ পোশাকে ছিল বলে মনে করা হচ্ছে। এটি পরিকল্পিত হামলা বলেই মনে করছেন গোয়েন্দারা। (pahalgam terror attack today)
পাহেলগামের (kashmir news) শান্তিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এমন ভয়াবহ জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ। নিরাপত্তা বাহিনীর তরফে অভিযান শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে। উপত্যকায় আরও জোরদার করা হয়েছে নজরদারি।
ঘটনার পরেই জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে তাঁর বাসভবনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন ডেকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত সহ সেনার শীর্ষ আধিকারিকরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন অনেকেই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলার তীব্র নিন্দা করে বলেন, "সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই আরও কঠোর হবে।" তিনি অমিত শাহকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অমিত শাহ কিছুক্ষণের মধ্যেই শ্রীনগরে পৌঁছে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করবেন বলে জানা গেছে।
I strongly condemn the terror attack in Pahalgam, Jammu and Kashmir. Condolences to those who have lost their loved ones. I pray that the injured recover at the earliest. All possible assistance is being provided to those affected.
— Narendra Modi (@narendramodi) April 22, 2025
Those behind this heinous act will be brought…
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, "এই নৃশংস হামলার জবাব দিতেই হবে। দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে।" আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। এক আহত পর্যটককে পাঠানো হয়েছে জিএমসি অনন্তনাগে (terrorist attack in kashmir)।
হামলায় নিহতদের মধ্যে কর্ণাটকের শিবমোগা জেলার এক ব্যক্তি রয়েছেন, যাঁকে তাঁর স্ত্রী ও সন্তানের সামনে গুলি করে হত্যা করা হয় বলে খবর।(pahalgam terror attack today)
কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা একে ‘অমানবিক ও ঘৃণ্য’ কাজ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “এই হামলাকারীরা (terrorist attack) পশুর চেয়েও নিকৃষ্ট। কোনও শব্দেই এদের নিন্দা যথেষ্ট নয়।”
I’m shocked beyond belief. This attack on our visitors is an abomination. The perpetrators of this attack are animals, inhuman & worthy of contempt. No words of condemnation are enough. I send my sympathies to the families of the deceased. I’ve spoken to my colleague @sakinaitoo…
— Omar Abdullah (@OmarAbdullah) April 22, 2025
ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন উপত্যকায় পর্যটন মরশুম তুঙ্গে এবং দেশজুড়ে চলছে অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তির কাজ। এবারের যাত্রা শুরু হবে ৩ জুলাই থেকে। পাহেলগাম ও বালতাল, এই দুটি পথেই তীর্থযাত্রা হবে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই হামলাকে “কাপুরুষোচিত এবং নিন্দনীয়” বলে মন্তব্য করেছেন। পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেন, “কাশ্মীর ঐতিহ্যগতভাবে পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা জানায়। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এর পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।”
Deeply anguished by the news of terrorist attack in Pahalgam (Jammu & Kashmir). This dastardly attack on innocent civilians is an act of cowardice and highly reprehensible. My thoughts and prayers are with the innocent victims and their families.
— Rajnath Singh (@rajnathsingh) April 22, 2025