Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের সঙ্গে কথার প্রশ্নই নেই, ডিগবাজি কাশ্মীরি মুখ্যমন্ত্রী ওমরের

২০২৪ সালের লোকসভা ভোটের আগে থেকে ওমর ও তাঁর বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা দুজনেই পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরুর পক্ষে জোর সওয়াল করেছিলেন।

পাকিস্তানের সঙ্গে কথার প্রশ্নই নেই, ডিগবাজি কাশ্মীরি মুখ্যমন্ত্রী ওমরের

ওমর আবদুল্লা ও ফারুক আবদুল্লা

শেষ আপডেট: 20 February 2025 15:12

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার আচমকা ডিগবাজি। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর হঠাৎ করেই জানালেন, পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনা শুরু করার প্রশ্নই ওঠে না। কোনও সুযোগই নেই। জম্মু-কাশ্মীরে একের পর এক জায়গায় এবং নিরাপত্তারক্ষীদের উপর জঙ্গি হামলা চলতে থাকায় মন ঘুরে গিয়েছে ওমর আবদুল্লার। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের মদতে জঙ্গি কার্যকলাপ নিয়ে এই মত প্রকাশ করেন তিনি।

গতবছর পর্যন্ত পাকিস্তানের সঙ্গে আলোচনার পক্ষে সওয়াল করলেও এবার ওমর ইসলামাবাদের দিকে অনধিকার চর্চার অভিযোগ তুললেন। তিনি বলেছেন, তাঁর রাজ্য নিয়ে অনাবশ্যক নাক গলাতে চাইছে ওরা। আবদুল্লা আরও বলেন, জম্মু-কাশ্মীরের বিষয়ে মাথা ঘামানো কোনওদিন বন্ধ করেনি পাকিস্তান। বাইরের কোনও সহায়তা ছাড়াই জম্মু-কাশ্মীর নিখুঁতভাবে নিজের ভার নিজে সামলাতে পারে। এই অবস্থায় গত কয়েক বছর ধরে যেভাবে একের পর এক জঙ্গি হামলা চলছে, তাতে পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরুর কোনও সম্ভাবনাই থাকতে পারে না।

এনসি-র সহ সভাপতি আবদুল্লা আরও বলেছেন, পাকিস্তানকে রাস্তায় আনতে ভারত সরকার তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কিছু কাজের সম্পর্ক গড়ে তুলতে পারে। আমাদের দলও এর আগে এই কথা বলেছিল। রাজ্যে অবলুপ্ত ৩৭০ ধারা ফিরিয়ে আনার বিষয়েও মুখ্যমন্ত্রী এককথায় না জানিয়ে দেন। বলেন, নো! একেবারে সাদা কথায় না। উল্লেখ্য, বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় এসে ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয়।

আরও বলা যায়, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে থেকে ওমর ও তাঁর বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা দুজনেই পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরুর পক্ষে জোর সওয়াল করেছিলেন। উত্তর কাশ্মীরে এক নির্বাচনী জনসভায় ওমর বলেছিলেন, তাঁর দল সবসময় পাকিস্তানের সঙ্গে আলোচনার পক্ষপাতী। অটলবিহারী বাজপেয়ী বলেছিলেন, বন্ধু পরিবর্তন করা যায়, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। পাকিস্তান আমাদের প্রতিবেশী ছিল, থাকবে। কিন্তু, এবারেই প্রথম ওমর আবদুল্লা পুরো মোড় ঘুরে পাকিস্তানের সঙ্গে আলোচনার প্রয়োজন পড়ে না বলে জানিয়ে দিলেন।


```