Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিদেশি নাগরিক চিহ্নিতকরণে কমিটি জম্মু-কাশ্মীরে, প্রতি মাসে রিপোর্ট দিতে হবে শাহি-মন্ত্রকে

অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের ডিজিটাল রেকর্ড তৈরি এবং তা নিয়মিত আপডেট করবে সাত সদস্যের এই কমিটি।

বিদেশি নাগরিক চিহ্নিতকরণে কমিটি জম্মু-কাশ্মীরে, প্রতি মাসে রিপোর্ট দিতে হবে শাহি-মন্ত্রকে

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 10 July 2024 17:18

দ্য ওয়াল ব্যুরো: ১৩ বছর ধরে জম্মু-কাশ্মীরে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের চিহ্নিত করতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করল রাজ্য প্রশাসন। এই কাজ শেষ হলে তাদের নিজের দেশে ফেরত পাঠানো হবে। এই প্যানেলকে জীবনপঞ্জি এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করার কাজ দেওয়া হয়েছে। অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের ডিজিটাল রেকর্ড তৈরি এবং তা নিয়মিত আপডেট করবে সাত সদস্যের এই কমিটি।

রাজ্য স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি চন্দ্রকর ভারতী এক নির্দেশে জানিয়েছেন, ২০১১ সাল থেকে অবৈধভাবে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করার কমিটি পুনর্গঠনের বিষয়ে সর্বসম্মত অনুমোদন মিলেছে। স্বরাষ্ট্র দফতরের অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারির নেতৃত্বে এই প্যানেল গঠিত হবে।

কমিটির অন্য সদস্যরা হলেন, পাঞ্জাবের বিদেশি নাগরিক সংক্রান্ত আঞ্চলিক নথিভুক্তিকরণ অফিসার, জম্মু ও শ্রীনগরের সিআইডি স্পেশাল ব্রাঞ্চ এবং সমস্ত জেলার এসএসপি ও এসপিরা, এছাড়া রাজ্যের এনআইসির একজন সমন্বয়কারী অফিসার।

নির্দেশে রয়েছে, প্রতিমাসের ৫ তারিখের মধ্যে এই কমিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আগের মাসের রিপোর্ট পাঠাবে। স্বরাষ্ট্র দফতর প্যানেলকে আরও নির্দেশ দিয়েছে, এখানে বসবাসকারী বিদেশি নাগরিকদের চিহ্নিত করার পাশাপাশি তাদের নিজ দেশে ফেরত পাঠানোরও কাজ করতে হবে। বিভিন্ন আদালতে চলা বিদেশি অনুপ্রবেশকারী মামলাগুলির হালহকিকত সম্পর্কেও দফতরে জানাতে হবে।

প্রসঙ্গত, ২০২১ সালে জম্মু-কাশ্মীর পুলিশ এক অভিযানে মায়ানমারের ২৭০ জন রোহিঙ্গাকে আটক করেছিল। তাঁদের মধ্যে ৭৪ জন মহিলা এবং ৭০টি শিশু ছিল। তাদের কাঠুয়া জেলার হিরানগরের উপ সংশোধনাগারে রাখা হয়েছে।


```