Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আত্মঘাতী হতে গিয়েছিলেন বাবা, বাঁচাতে গেলেন মেয়ে ও ভাই, ট্রেনের চাকায় প্রাণ গেল তিন জনেরই

পারিবারিক অশান্তির কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুমিত সায়েন।

আত্মঘাতী হতে গিয়েছিলেন বাবা, বাঁচাতে গেলেন মেয়ে ও ভাই, ট্রেনের চাকায় প্রাণ গেল তিন জনেরই

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 April 2025 19:02

দ্য ওয়াল ব্যুরো: রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল বাবা। তাঁকে বাঁচাতে এসেছিল মেয়ে ও দাদা। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তিনজনেরই। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জয়পুরের জগৎপুরে (Jaipur Incident three were run over by a train)। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুমিত সায়েন। আত্মহত্যা করতে চেয়ে গত রবিবার বাড়ির অদূরেই রেললাইনের দিকে যান। সেখান থেকে এক আত্মীয়কে ভিডিও কল করে সব কথা বলেন। ফোনের ওপারের ব্যক্তি কোনও কথা বলার আগেই সুমিত ফোন কেটে দেন। 

এরপরই ওই ব্যক্তি সুমিতের ১৫ বছরের মেয়ে ও তাঁর ভাই গণেশ সায়েনকে ফোন করে পুরো বিষয়টি জানান। খবর পেয়েই ছুটে যান, বাবাকে দেখতে পেয়েই চিৎকার করতে থাকে মেয়ে। 

তাঁদের কোনও কথা না শুনলে ভাইঝিকে নিয়েই রেললাইন ধরে ভাইয়ের দিকে এগিয়ে যান গণেশ। এরপরই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। 

উল্টো দিক থেকে আসছিল একটি ট্রেন। সুমিতকে রেল ট্র্যাক থেকে সরিয়ে আনার চেষ্টা করছিল দু'জন। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তিনজনেরই। ট্রেনের চালকই রেলওয়ে কন্ট্রোল রুমকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


```