Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

পাইলটের মুখে ‘জয় শ্রীরাম’, সুর মেলালেন যাত্রীরা, উড়ল অযোধ্যা-দিল্লি প্রথম বিমান

শবিবার দুপুরবেলায় দিল্লি অভিমুখে উড়ে যাওয়া ইন্ডিগোর বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন আশুতোষ শেখর।

পাইলটের মুখে ‘জয় শ্রীরাম’, সুর মেলালেন যাত্রীরা, উড়ল অযোধ্যা-দিল্লি প্রথম বিমান

শেষ আপডেট: 30 December 2023 17:13

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে অযোধ্যায় নতুন আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর খানিক পরেই দিল্লির উদ্দেশে উড়ে যায় প্রথম বাণিজ্যিক বিমানটি। 

শবিবার দুপুরবেলায় দিল্লি অভিমুখে উড়ে যাওয়া ইন্ডিগোর বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন আশুতোষ শেখর। বিমান বন্দর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত ছিলেন আশুতোষ ও তাঁর বাবা-মা মুক্তেশ্বর ও মধুরানী সিং। 

বিমান ছাড়ার আগে আশুতোষ যাত্রীদের সামনে এসে নিজের পরিচয় দিয়ে বলেন, আমি ভাগ্যবান যে অযোধ্যা থেকে প্রথম বিমানটি নিয়ে আমি উড়ব। আপনাদের অনেক শুভেচ্ছা। জয় শ্রীরাম। সঙ্গে সঙ্গে অনেক যাত্রীও তাতে গলা মেলান। অযোধ্যা থেকে পরবর্তী বিমানগুলিতেও পাইলট, এয়ার হস্টেজদের মুখে জয় শ্রীরাম শোনা যাবে কি না তা এখনও স্পষ্ট নয়। জয় শ্রীরাম বিজেপির রাজনৈতিক স্লোগান। অযোধ্যা-সহ উত্তর ভারতের বাসিন্দারা সাধারণ কথায়, ‘রাম রাম’, ‘সিয়ারাম’ শব্দ ব্যবহার করে থাকেন। 

অযোধ্যা প্রথম দিন থেকেই আন্তর্জাতিক বিমান বন্দরের মর্যাদা পেল। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন একশোটি বিমান ওঠানামা করবে ওই বিমান বন্দর থেকে। ওতগুলি বিমানকে সেখানে রাখার সমস্যা হবে। তাই বেশ কিছু বিমান এলাহাবাদ, লখনউ, কানপুর বিমানবন্দরে নিয়ে রাখা হবে।


```