Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরিবেশ আইন অমান্যের অভিযোগ, ঋষিকোন্ডায় জগন্মোহন রেড্ডির 'শিশমহল' নিয়ে জোর বিতর্ক

আনুমানিক ৫০০ কোটি টাকা খরচ করে তৈরি এই সম্পত্তির বিরুদ্ধে পরিবেশ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

পরিবেশ আইন অমান্যের অভিযোগ, ঋষিকোন্ডায় জগন্মোহন রেড্ডির 'শিশমহল' নিয়ে জোর বিতর্ক

ঋষিকোন্ডার এই প্রাসাদ নিয়ে বিতর্কের শুরু

শেষ আপডেট: 12 March 2025 16:51

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় বেকায়দায় পড়লেন অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি (Jagan Mohan Reddy)। একসময় তাঁর অফিস এবং বাসভবন হিসেবে পরিচিত বিশাখাপত্তনমের ঋষিকোন্ডা পাহাড়ে (Rushikonda Hills) অবস্থিত একটি সুবিশাল 'শিশমহল'-কে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। আনুমানিক ৫০০ কোটি টাকা খরচ করে তৈরি এই সম্পত্তির বিরুদ্ধে পরিবেশগত বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

সম্প্রতি, বিশাখাপত্তনমে অবস্থিত বিশাল প্রাসাদের অভ্যন্তরের একাধিক ছবি বিভিন্ন সংবাদমাধ্যমের হাতে এসেছে। যা সামনে আসতেই চোখ কপালে উঠেছে দেশবাসীর। রাজনৈতিক দলগুলির মধ্যে জোরকদমে শুরু হয়েছে দড়ি টানাটানি খেলা। বিলাসবহুল প্রাসাদটি ইতালির মার্বেল দিয়ে তৈরি এবং বিলাসবহুল আসবাবপত্র দিয়ে সুসজ্জিত। 

জানা গিয়েছে, প্রাসাদটি প্রায় ১০ একর জায়গা জুড়ে অবস্থিত। যার মধ্যে কমপক্ষে চারটি ব্লক রয়েছে। ঋষিকোন্ডার মনোরম উপকূলীয় এলাকায় অবস্থিত প্রাসাদটিতে যেমন ঝাঁ চকচকে পাকা রাস্তা রয়েছে, তেমনই উন্নত মানের নিষ্কাশন ও জল সরবরাহ ব্যবস্থা রয়েছে। এছাড়া সেখানে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার সাবস্টেশনও রয়েছে বলে জানা গিয়েছে।

তবে এই প্রাসাদের নির্মাণেই গণ্ডগোল রয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, উপকূল নিয়ন্ত্রণ অঞ্চল বিধি লঙ্ঘন করেই এটি বানানো হয়েছে। পাশাপাশি নির্মাণের জন্য ঋষিকোন্ডার একাধিক পাহাড় কেটে ফেলার অভিযোগ উঠেছে। যে কারণে পরিবেশগত বিধি লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ।

সরকারি রেকর্ড অনুসারে, কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রণালয় ২০২১ সালের ১৯ মে শুধুমাত্র পর্যটন উন্নয়ন প্রক্লপ হিসাবে সেটির অনুমোদন দেয়। তবে বিরোধীদের অভিযোগ, পূর্ববর্তী ওয়াইএসআরসিপি সরকারি আইনি লঙ্ঘন করে জগন মোহন রেড্ডির ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রাসাদটি তৈরির পরিকল্পনা করে। যা একেবারেই বেআইনি।

বর্তমানে টিডিপির নেতৃত্বাধীন এনডিএ সরকার সুবিশাল এই প্রাসাদটিকে বেআইনিভাবে ব্যবহারের জন্য সরব হয়েছেন। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সরকারের অভিযোগ, জগন্মোহন রেড্ডি সরকারি তহবিলের টাকা নয়ছয় করেছেন। যা তৈরি করতে মোট ৬০০ কোটি টাকার বেশি খবচ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যদিও টিডিপির অভিযোগ খারিজ করে ওয়াইএসআরসিপির প্রাক্তন মন্ত্রী গুদি ভাদা অমরনাথ আগের সরকারের সিদ্ধান্তকেই সমর্থন করেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, এই প্রকল্পটি আইন মেনেই তৈরি হয়েছে। 


```