Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেকড়ের পর শিয়ালের তাণ্ডব, জখম ২! আতঙ্কে ঘরবন্দি মধ্যপ্রদেশের বাসিন্দারা

সোমবার সন্ধেয় লোকালয়ে ঢুকে হামলা চালায় শিয়ালটি। ঘটনায় ইতিমধ্যে দু’জন গুরুতর আহত হয়েছেন বলে খবর।

নেকড়ের পর শিয়ালের তাণ্ডব, জখম ২! আতঙ্কে ঘরবন্দি মধ্যপ্রদেশের বাসিন্দারা

শিয়ালের হামলার সময়ের ছবি

শেষ আপডেট: 10 September 2024 20:24

দ্য ওয়াল ব্যুরো: মানুষখেকো নেকড়ের পর এবার শিয়ালের তাণ্ডব! আতঙ্কে সূর্যাস্তের পর ঘরের বাইরে পা রাখার সাহস পাচ্ছেন না বাসিন্দারা। মধ্যপ্রদেশের শিহোর জেলার ঘটনা।

গত শুক্রবার গভীর রাতে মধ্যপ্রদেশের খাণ্ডোয়া জেলার একাধিক গ্রামে দাপিয়ে বেড়িয়েছিল একটি নেকড়ে। তার তাণ্ডবে ৫ জন জখম হয়েছিলেন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শিয়ালের দাপাদাপিতে আতঙ্ক ছড়িয়েছে শিহোর জেলার বাসিন্দাদের মধ্যে। 

স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধেয় লোকালয়ে ঢুকে হামলা চালায় শিয়ালটি। তাতে দু’জন গুরুতর আহত হয়েছেন।  আহতদের নাম শ্যাম যাদব ও নর্মদা যাদব। তাঁদের নর্মদাপুরম জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দুজনের শরীরের একাধিক জায়গায় কামড় বসিয়েছে শিয়ালটি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাস্তার পাশে বসে গল্প করছিলেন দুই ব্যক্তি। সেখানেই হামলা চালায় শিয়ালটি। সন্ধে হয়ে যাওয়ার কারণে প্রথমে হামলাকারী 'কে', সেটি বুঝতে পারেননি তাঁরা। পরে টর্চের আলোয় শিয়ালকে দেখতে পান। 

লাঠিসোঁটা নিয়ে শিয়ালের উপর চড়াও হতেই বাধে গন্ডগোল। লাঠির আঘাতে পাল্টা ওই দুজনের উপরই হামলা চালায় শিয়াল। যদিও কিছুক্ষণের মধ্যে পাল্টা আঘাতে শিয়ালটি জঙ্গলে পালিয়ে যায়। 

ঘটনার জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। সন্ধের আগেই বাড়ি ফিরছেন সকলে। কার্যত ঘরবন্দি সকলে। তাঁদের কথায়, "আবার যদি হামলা চালায়!" পরিস্থিতি সামলাতে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বন দফতরের কর্মীরা, শিয়ালের খোঁজে তল্লাশি শুরু করেছেন।


```