Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৮ দিন পরেও উদ্ধার হয়নি বিজেপি সভাপতি নাড্ডার স্ত্রী'র গাড়ি, অস্বস্তিতে পুলিশ

বিজেপি সভাপতি জেপি নাড্ডার স্ত্রী মল্লিকার গাড়ি চুরি হয়েছে। দিল্লির গোবিন্দপুরির একটি পেট্রল পাম্প থেকে দিনের বেলায় চুরি হয় গাড়িটি। 

৮ দিন পরেও উদ্ধার হয়নি বিজেপি সভাপতি নাড্ডার স্ত্রী'র গাড়ি, অস্বস্তিতে পুলিশ

শেষ আপডেট: 26 March 2024 16:15

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি সভাপতি জেপি নাড্ডার স্ত্রী মল্লিকার গাড়ি চুরি হয়েছে। দিল্লির গোবিন্দপুরির একটি পেট্রল পাম্প থেকে দিনের বেলায় চুরি হয় গাড়িটি। 

ঘটনাটি গত ১৯ মার্চের। আট দিন হয়ে গেল, মল্লিকাদেবীর টয়োটা ফরচুনার গাড়িটির এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। কেন্দ্রের শাসক দলের সর্ব ভারতীয় সভাপতির স্ত্রীর গাড়ি চুরি এবং তা আটদিন পরও উদ্ধার করতে না পারায় অস্বস্তিতে পড়েছে অমিত শাহের দিল্লি পুলিশ। দিল্লি রাজধানী হলেও পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে।

পুলিশ জানিয়েছে, ১৯ মার্চ নাড্ডার স্ত্রীর গাড়ির ড্রাইভার পাম্পে গাড়িটি পার্ক করিয়ে পাশের হোটেলে খেতে গিয়েছিলেন। একই সময় খেতে যান পাম্পের বেশ কয়েকজন কর্মীও। এই ফাঁকে চোর গাড়ি নিয়ে পালায়। 

পুলিশ পাম্পের এক কর্মীকে।সন্দেহ করছে। সেই কর্মীকে জিজ্ঞাসাবাদও করেছে। কিন্তু গাড়ির হদিশ মেলেনি। গাড়িটি নিয়ে চোর নয়ডার দিকে গিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে এইটুকু শুধু জানতে পেরেছে পুলিশ।


```