Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহাকাশে ভারতের 'বেবি রকেট', সস্তায় পুষ্টিকর উপগ্রহের সফল উৎক্ষেপণ

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ এই 'বেবি রকেট'এর প্রশংসা করে বলেন, এটা খুবই সহজতর এবং উৎপাদনের পক্ষে সুলভ।

মহাকাশে ভারতের 'বেবি রকেট', সস্তায় পুষ্টিকর উপগ্রহের সফল উৎক্ষেপণ

আর্থ অবজারভেশন উপগ্রহ (ইওএস-৮) সফলভাবে উৎক্ষেপণ

শেষ আপডেট: 16 August 2024 11:01

দ্য ওয়াল ব্যুরো: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো শুক্রবার সকাল ৯টা ১৭ মিনিটে আর্থ অবজারভেশন উপগ্রহ (ইওএস-৮) সফলভাবে উৎক্ষেপণ করে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে একটি ছোট রকেটে এই উপগ্রহ উৎক্ষেপণ হয়। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ এই 'বেবি রকেট'এর প্রশংসা করে বলেন, এটা খুবই সহজতর এবং উৎপাদনের পক্ষে সুলভ।

স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা এসএসএলভি ভারতের পরীক্ষামূলক ভূপরীক্ষা উপগ্রহ ইওএস-৮ এবং এসআর-০ ডেমো স্যাটেলাইটকে নিয়ে উৎক্ষেপিত হয়েছে। এটি তৈরি করেছে চেন্নাইয়ের একটি নতুন কোম্পানি স্পেস রিকশ।

১২০ টন ওজনের এই বেবি রকেট ৫০০ কেজি ওজনের উপগ্রহ বহন করতে পারে। পৃথিবীর নিম্ন কক্ষপথ পর্যন্ত গিয়ে উপগ্রহকে পৌঁছে দিতে সক্ষম। তুলনায় ভারতের ভারীতম রকেট বাহুবলি অথবা জিএসএলভি এমকে ৩-এর ওজন হল ৬৪০ টন।

কম খরচে মহাকাশ পরীক্ষার লক্ষ্যে ইসরো এই এসএসএলভি তৈরি করেছে। যেখানে এটি তৈরিতে খরচ পড়েছে মাত্র ১৭০ কোটি টাকা এবং সাত বছর সময় লেগেছে। যদিও ইসরো উৎক্ষেপণ খরচ জানায়নি। বিশেষজ্ঞদের বক্তব্য, ইওএস-৮ একটি অভিনব যন্ত্রকৌশল। যার ফলে দিনরাত সমানভাবে কাজ করবে এই উপগ্রহ। এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন পরিস্থিতি যেমন বিপর্যয় নজরদারি, পরিবেশ পর্যবেক্ষণ, অগ্নিকাণ্ড নিরীক্ষণ, আগ্নেয়গিরির উপর নজর রাখা এবং শিল্প-বিদ্যুৎ কারখানাগুলিতে কোনও বিপর্যয় ঘটছে কিনা তা নজরে রাখবে।


```