Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

জগন্নাথের কৃপায় ডোনাল্ড ট্রাম্পের প্রাণরক্ষা হয়েছে, দাবি ইসকনের

আজ থেকে ৪৮ বছর আগে নিউ ইয়র্কে রথযাত্রার সঙ্গে যুক্ত ছিলেন ট্রাম্প।

জগন্নাথের কৃপায় ডোনাল্ড ট্রাম্পের প্রাণরক্ষা হয়েছে, দাবি ইসকনের

ডোনাল্ড ট্রাম্প।

শেষ আপডেট: 15 July 2024 11:54

দ্য ওয়াল ব্যুরো: প্রভু জগন্নাথদেবের কৃপায় প্রাণে বেঁচে গিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দাবি করল বৈষ্ণব ভক্তি আন্দোলনের আন্তর্জাতিক মিশন ইসকন। উল্লেখ্য, গত শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়ায় একটি নির্বাচনী প্রচারসভায় হত্যার চেষ্টা করা হয় প্রাক্তন প্রেসিডেন্টকে। সেই ঘটনায় সামান্যের জন্য রক্ষা পান ট্রাম্প। রক্ষা পাওয়ার কারণ হিসেবে প্রভু জগন্নাথদেবের সদয় হওয়াকেই ব্যাখ্যা করেছে ইসকন।

ইসকনের মুখপাত্র রাধারমণ দাস বলেন, আজ থেকে ৪৮ বছর আগে নিউ ইয়র্কে রথযাত্রার সঙ্গে যুক্ত ছিলেন ট্রাম্প। তিনি ভক্তদের সাহায্য করেছিলেন। তাই তাঁর মতে, প্রভু খুশি হয়ে ট্রাম্পের প্রতি সদয় হয়েছেন, এবং তাঁর কৃপাতেই প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন।


```