Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাংলাদেশে ইসকনের ঢাকার রাধাকৃষ্ণ মন্দিরে আগুন, পুড়ল লক্ষ্মীনারায়ণ মূর্তি

বাংলাদেশের নামহট্ট ইসকনের মন্দির আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশে ইসকনের ঢাকার রাধাকৃষ্ণ মন্দিরে আগুন, পুড়ল লক্ষ্মীনারায়ণ মূর্তি

দগ্ধ লক্ষ্মীনারায়ণ বিগ্রহ।

শেষ আপডেট: 7 December 2024 15:49

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ঢাকায় ফের ইসকনের (ISKCON) একটি মন্দির ও মূর্তিতে আগুন ধরিয়ে দেওয়া হল। শনিবার ভোরে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেসের নামহট্ট কেন্দ্রে শ্রীলক্ষ্মীনারায়ণ বিগ্রহ সহ গোটা মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে এদিন এক বার্তায় জানিয়েছেন কলকাতা কেন্দ্রের সহ সভাপতি রাধারমন দাস।

এক এক্সবার্তায় রাধারমন দাস লিখেছেন, বাংলাদেশের নামহট্ট ইসকনের মন্দির আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি এবং মন্দিরের ভিতরের সব সামগ্রী ভস্মীভূত করে দেওয়া হয়েছে। 

এক্সবার্তায় ইসকন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শুক্র-শনিবারের রাত ২টো থেকে ৩টের মধ্যে রাধাকৃষ্ণ মন্দির ও মহাভাগ্য লক্ষ্মীনারায়ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। হরেকৃষ্ণ নামহট্ট সঙ্ঘে এই হামলা চলে। ঢাকা জেলার তুরাগ থানা এলাকার ধৌর গ্রামে নামহট্ট সঙ্ঘটি রয়েছে। মন্দিরের উপরিভাগে থাকা টিন খুলে ভিতরে পেট্রল জাতীয় কিছু অতিদাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে ইসকনের অভিযোগ।

পরে রাধারমন দাস সংবাদ সংস্থাকে বলেন, বাংলাদেশে আমাদের উপর হামলার ঘটনা অব্যাহত। বারবার করে সেদেশের বর্তমান সরকারকে বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরকার ও পুলিশ-প্রশাসন দাঁড়িয়ে দেখছে কিন্তু আমাদের অভিযোগে কর্ণপাত করছে না। 

এই ঘটনায় পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর কথায়, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তীব্র নিন্দা জানিয়ে সুকান্ত আরও বলেন, ঈশ্বরের উপাসনাস্থলে এভাবে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া ঘৃণার কাজ। এই অপরাধ ক্ষমা করা যায় না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে সেদেশে বসবাসকারী হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি।


```