Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গি দমনে বিরাট সাফল্য, অসম সীমান্ত থেকে গ্রেফতার আইসিস প্রধান ফারুকি ও তার শাগরেদ

সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার ছক ছিল আইসিস প্রধানের।

জঙ্গি দমনে বিরাট সাফল্য, অসম সীমান্ত থেকে গ্রেফতার আইসিস প্রধান ফারুকি ও তার শাগরেদ

শেষ আপডেট: 21 March 2024 07:54

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গি দমনে বড়সড় সাফল্য অসম পুলিশের। বৃহস্পতিবার ধুবুরি সীমান্ত এলাকা থেকে ধরা পড়ল ইসলামিক স্টেটের (ISIS) ভারতীয় শাখার প্রধান হ্যারিস ফারুকি। অসম পুলিশের বিশেষ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে ফারুকি। ধরা পড়েছে আইসিসের আরও এক শীর্ষ নেতা।

সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার ছক ছিল আইসিস প্রধানের। সেই খবর পেয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সতর্ক করা হয়েছিল অসম পুলিশকে। গোটা সীমান্ত এলাকা জুড়ে কড়া নজর রাখছিল অসম পুলিশের এসটিএফ। বৃহস্পতিবার সকালে সীমান্ত পেরিয়ে ঢোকার সময়েই হাতেনাতে ধরা পড়ে আইসিসের ভারতীয় শাখার প্রধান ফারুকি ও তার শাগরেদ আইসিসের আরও এক শীর্ষ নেতা।

সূত্রের খবর, বাংলাদেশ থেকে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল ফারুকি। দীর্ঘদিন ধরেই জাতীয় তদন্তকারী সংস্থার ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ তালিকায় তার নাম ছিল। জানা গেছে, ধুবুরি থেকে গ্রেফতার করে ফারুকিকে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। অসম পুলিশের প্রধান জনসংযোগ আধিকারিক প্রণব জ্যোতি গোস্বামী জানিয়েছেন, ফারুকি এবং তার সঙ্গীকে ধর্মশালা এলাকা থেকে এসটিএফ গ্রেফতার করেছে। ইসলামিক স্টেটে নিয়োগ, অবৈধ ভাবে টাকা তোলা সহ একাধিক কার্যকলাপের সঙ্গে জড়িত হারিস ফারুকি। সীমান্ত এলাকায় নাশকতামূলক কাজকর্ম চালানোর জন্য তাকে খুঁজছিল পুলিশ।

ফারুকির প্রধান সহযোগীর নাম অনুরাগ সিং। সে পানিপথের বাসিন্দা। তাকেও গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা অফিসাররা জানাচ্ছেন, নাম বদলে নিজের নাম অনুরাগ রেখেছে ওই জঙ্গি নেতা। নিজের নাম ও ঠিকানা বারে বারেই বদল করে নানা জায়গায় থাকছিল সে।  তার স্ত্রী বাংলাদেশের নাগরিক বলেও জানা গেছে। দেশের নানা সন্ত্রাসমূলক কাজের সঙ্গে জড়িয়েছে এই দুই নেতার নাম। এনআইএ ছাড়াও দিল্লি ও লখনউ পুলিশের তালিকায় ছিল দুই নেতার নাম। ধৃতদের এরপর এনআইএ-র হাতে তুলে দেওয়া হতে পারে বলে খবর।


```