Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সিমেন্ট কারখানার লোহার কাঠামো, চাপা পড়লেন ১২ শ্রমিক! মৃত্যুর আশঙ্কা

দুর্ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন শ্রমিকরা।

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সিমেন্ট কারখানার লোহার কাঠামো, চাপা পড়লেন ১২ শ্রমিক! মৃত্যুর আশঙ্কা

ওড়িশার সিমেন্ট কারখানায় দুর্ঘটনা

শেষ আপডেট: 17 January 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার সিমেন্ট কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। লোহার কাঠামো ভেঙে একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, সে সময় কারখানার ভিতরে কমপক্ষে ১২ জন শ্রমিক কাজ করছিলেন। সবাই চাপা পড়েন বলে খবর। 

দুর্ঘটনার পরই তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। এসে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। জানা গেছে, অনেক চেষ্টা করলেও রাত হয়ে যাওয়ার কারণে কোনও শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। শুক্রবার ভোর হতেই সুন্দরগড় জেলার রাজগাংপুরে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। 

পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা এখনই সঠিক বলা না গেলেও ১২ জন শ্রমিক চাপা পড়েছেন। ফলে মৃত্যুর আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ডালমিয়া ভারত সিমেন্ট লিমিটেড নামে ওই সিমেন্টের কারখানায় বৃহস্পতিবার রাত আটটা নাগাদ দুর্ঘটনা ঘটে। তবে অনেক রাত পর্যন্ত ক্রেন দিয়ে ভেঙে পড়া লোহার কাঠামো উদ্ধারের চেষ্টা করা হলেও, তা সফল হয়নি।

দুর্ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই দুর্ঘটনা। অভিযোগ লোহার কাঠামোটির দিকে নজর দেওয়ার জন্য একাধিকবার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হলেও কোনও কথা শোনা হয়নি। তার জেরেই মর্মান্তিক দুর্ঘটনা।

শ্রমিকদের দাবি, অবিলম্বে কারখানার ব্যবস্থাপক, শিফট ইনচার্জ এবং নিরাপত্তা ইনচার্জকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক। শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া হোক এবং চিকিৎসার ব্যবস্থা করা হোক।


```