Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বছরের শেষ দিনেও ডাউন আইআরসিটিসির সার্ভার, টিকিট কাটতে গিয়ে চূড়ান্ত হয়রানি যাত্রীদের

চলতি ডিসেম্বরেই তিনবার সার্ভার ডাউন হয়ে পড়ে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের।

বছরের শেষ দিনেও ডাউন আইআরসিটিসির সার্ভার, টিকিট কাটতে গিয়ে চূড়ান্ত হয়রানি যাত্রীদের

ফাইল ছবি

শেষ আপডেট: 31 December 2024 12:24

দ্য ওয়াল ব্যুরো: বছরের শেষ দিনে ফের মুখ থুবড়ে পড়ল আইআরসিটিসির ওয়েবসাইট। জানা গেছে মঙ্গলবার সকাল ১০টা থেকেই সার্ভারে গণ্ডগোলের জেরে বন্ধ হয়ে যায় টিকিট বুকিং। নতুন বছরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে এদিন সকাল সকাল ওয়েবসাইটে নজর রাখলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়েছে যাত্রীদের। 

জানা ঙ্গেছে, এই নিয়ে চলতি ডিসেম্বরেই তিন-তিনবার সার্ভার ডাউন হয়ে পড়ে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের। সাতসকালে এমন সমস্যার মুখোমুখি হয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন অনেকেই। 

মঙ্গলবার সকাল ১০টার পর থেকেই থেকেই আইআরসিটিসি সাইটে টিকিট বুকিংয়ে সমস্যা শুরু হয়। মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট, সব জায়গাতেই শুরু হয় সমস্যা। প্রযুক্তিগত কারণেই এই বিভ্রাট বলে জানা গিয়েছে। অভিযোগ, যাত্রীরা ওয়েবসাইটে লগ ইন করতেই পারছেন না। সার্ভার ডাউন থাকার কারণে লক্ষ লক্ষ যাত্রী তাঁদের জরুরি টিকিট বুক করতে পারছে না।

আইআরসিটিসি-র তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যা সমাধানের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।  তবে সার্ভারটি কখন ঠিক হবে তা এখনও জানা যায়নি। চলতি মাসের ৯ তারিখেও ডাউন হয়ে পড়ে ওয়েবসাইট। 

প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন এমন অনেকেই আছেন যাঁরা এই বুকিং অ্যাপের সাহায্যে টিকিট কাটে। বেশি সমস্যায় পড়েছেন যাঁরা তৎকালে টিকিট বুকিং করছিলেন, তাঁরা চিন্তায় রয়েছেন। এর আগে ২৬ ডিসেম্বরও সার্ভার ডাউন হয়ে পড়ে আইআরসিটিসির ওয়েবসাইটের।


```