Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইআরসিটিসি বন্ধই করে দিল এই বিশেষ পরিষেবা, একটি টাকাও ক্ষতিপূরণ পাবেন না যাত্রীরা

সম্প্রতি আরটিআই আইনের অধীনে একটি আবেদনের জবাবে এমন তথ্য পাওয়া গেছে।

আইআরসিটিসি বন্ধই করে দিল এই বিশেষ পরিষেবা, একটি টাকাও ক্ষতিপূরণ পাবেন না যাত্রীরা

ফাইল ছবি

শেষ আপডেট: 26 December 2024 12:21

দ্য ওয়াল ব্যুরো: আগের জমানা শেষ। এবার থেকে ট্রেন দেরি করলেও একটি টাকাও ক্ষতিপূরণ পাবেন না যাত্রীরা! ভাবছেন তো এ আবার কেমন কথা। কিন্তু হ্যাঁ এমনটাই সাফ জানিয়ে দিল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ আইআরসিটিসি। সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পাঁচ বছর আগেই ব্যক্তিগত ট্রেনগুলিতে দেরি হলে যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। 

সম্প্রতি আরটিআই আইনের অধীনে একটি আবেদনের জবাবে এমন তথ্য পাওয়া গেছে। আইআরসিটিসি মূলত ক্যাটারিং পরিষেবা থেকে যাত্রা শুরু করলেও এখন পরিস্থিতি সে জায়গায় থেমে নেই। বর্তমানে টিকিট বুকিং থেকে শুরু করে সংস্থাটি ব্যক্তিগত ট্রেনও পরিচালনা করে।

আইআরসিটিসি জানিয়েছে, এই স্কিমে ২০১৯ সালের গত ৪ অক্টোবর থেকে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রীদের ক্ষতিপূরণ হিসাবে ২৬ লাখ টাকা দেওয়া হয়েছিল। শুধুমাত্র ২০২৩-২৪ সালে, যাত্রীদের ১৫.৬৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।

আইআরসিটিসি, আরটিআই-এর জবাবে বলেছে, "প্রাইভেট ট্রেনগুলি দেরিতে চলার ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার প্রকল্পটি চলতি বছরের ফেব্রুয়ারিতেই বন্ধ হয়ে গেছে। 

আইআরসিটিসি দু'টি তেজস ট্রেন পরিচালনা করে — একটি নতুন দিল্লি থেকে লখনউ এবং অন্যটি আহমেদাবাদ থেকে মুম্বই।

তবে যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার পিছনে কারণ ছিল এই ট্রেনগুলির প্রতি সবাইকে আকৃষ্ট করা। কিন্তু তা করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে সংস্থার। জানা গেছে ২০১৯-২০ সালে ১.৭৮ লাখ, ২০২০-২১ সালে শূন্য, ২০২১-২২ সালে ৯৬ হাজার টাকা, ২০২২-২৩ সালে ৭.৭৪ লাখ এবং ২০২৩-২৪ সালে ১৫.৬৫ লাখ ক্ষতিপূরণ যাত্রীদের দেওয়া হয়েছে।


```