ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুতে আরব দুনিয়ায় যে উত্তেজনা তৈরি হয়েছে, তার সম্ভাব্য প্রভাব এবং সেখানে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত বিষয়কেই বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।
.jpg.webp)
জরুরি বৈঠকে মোদী
শেষ আপডেট: 2 March 2026 07:25
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ায় যুদ্ধ পরিস্থিতির (Tension in Middle East) প্রভাব পড়েছে ভারতেও। বহু ভারতীয় নাগরিক আটকে (Indian citizens stranded) রয়েছে সেখানে। মুহুর্মুহু বিস্ফোরণে প্রতি মুহূর্তে প্রাণ হারানোর আশঙ্কা গ্রাস করছে তাঁদের। পরিস্থিতির গুরুত্ব বুঝে রবিবার রাতেই মন্ত্রিসভার জরুরি বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ইরান, আমেরিকা, ইজরায়েলের সাম্প্রতিক সংঘাতের (Iran Israel US conflict impact India) আবহে ভারতের নিরাপত্তা কৌশল এবং বিদেশনীতি কী হবে, তাই ছিল প্রধান আলোচ্য বিষয়।
রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ রাজস্থান, গুজরাত, তামিলনাড়ু, পুদুচেরি সফর কাটছাঁট করে দিল্লিতে পৌঁছন প্রধানমন্ত্রী। এরপরই মন্ত্রিসভার জরুরি বৈঠক (Cabinet Meeting in Delhi) ডাকেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) উপস্থিতিতে জরুরি আলোচনা সারেন মোদী।
বৈঠকে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানান সামরিক, কূটনৈতিক ও নিরাপত্তা শীর্ষ আধিকারিকরা- জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান-সহ সরকারের উচ্চপদস্থ আমলারা।
সূত্রের খবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুতে আরব দুনিয়ায় যে উত্তেজনা তৈরি হয়েছে, তার সম্ভাব্য প্রভাব এবং সেখানে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত বিষয়কেই বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বর্তমানে পশ্চিম এশিয়ার আকাশপথ প্রায় বন্ধ। ফলে দুবাই, দোহা-সহ বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন বহু ভারতীয়। দেশটির তেলবাহী জাহাজের জন্য গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ (হরমুজ প্রণালী) বন্ধ হয়ে যাওয়ায় বাণিজ্যেও চাপ তৈরি হয়েছে।
যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ ব্যবস্থা করার কথা ভাবছে কেন্দ্র। প্রসঙ্গত, ইরানে (Iran) প্রায় ১০ হাজার এবং ইজরায়েলে (Israel) প্রায় ৪০ হাজার ভারতীয় রয়েছেন। আরবদুনিয়া মিলিয়ে মোট ভারতীয়র সংখ্যা প্রায় ৯০ লক্ষ। অতীতে ইয়েমেন, ইরাক-সহ বিভিন্ন সংঘাতে ভারত সফলভাবে তাঁদের নাগরিকদের উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছে। এবারেও সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইরানের দাবি, ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় তাদের শীর্ষ নেতা খামেনেই নিহত হয়েছেন। ঘটনার পরই ইরান একাধিক ড্রোন ও মিসাইল ছুড়ে আক্রমণ চালায় ইজরায়েল, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং দুবাইয়ের দিকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় উদ্বেগ ছড়িয়েছে সারা বিশ্বে।
এদিকে, ভারতের (India) বিভিন্ন প্রান্তে শিয়া সম্প্রদায়ের মানুষ খামেনেইর মৃত্যুতে (Khamenei Death) শোক ও প্রতিবাদ দেখিয়ে পথে নেমেছেন। কেন্দ্র সরকার জানিয়েছে, সেখানে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং তাঁদের জন্য জরুরি হেল্পলাইন চালু করা হয়েছে।
এদিকে, খামেনেইর মৃত্যুর পর ইরানের অন্তর্বর্তী সুপ্রিম লিডার হিসেবে আলিরেজা আরাফির নাম ঘোষণা করা হয়েছে। এবার তাঁর নেতৃত্বে এই পরিস্থিতি আলোচনা পর্বে পৌঁছবে নাকি উদ্বেগ আরও বাড়বে। তা নিয়ে কৌতূহল রয়েছে বিভিন্ন মহলে।