Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হরিয়ানার ১৯ বছরের গ্যাংস্টারের ত্রাসে ভুগছেন গোয়েন্দারা! রেড কর্নার নোটিস জারি ইন্টারপোলের 

মাত্র ১৭ বছর বয়সেই সে ত্রাস হয়ে উঠেছিল। খুনের চেষ্টা, বিভিন্ন অপরাধের ষড়যন্ত্র করার মূল হোতা ছিল সে। হরিয়ানার গ্যাংস্টার যোগেশ কাদিয়ান দু'বছর হল দেশছাড়া। কিন্তু এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে সদ্য সাবালক হওয়া এই দুষ্কৃতী। 

হরিয়ানার ১৯ বছরের গ্যাংস্টারের ত্রাসে ভুগছেন গোয়েন্দারা! রেড কর্নার নোটিস জারি ইন্টারপোলের 

শেষ আপডেট: 27 October 2023 15:54

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৭ বছর বয়সেই সে ত্রাস হয়ে উঠেছিল। খুনের চেষ্টা, বিভিন্ন অপরাধের ষড়যন্ত্র করার মূল হোতা ছিল সে। হরিয়ানার গ্যাংস্টার যোগেশ কাদিয়ান দু'বছর হল দেশছাড়া। কিন্তু এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে সদ্য সাবালক হওয়া এই দুষ্কৃতী। 

সংবাদমাধ্যম সূত্রে খবর, যোগেশ বর্তমানে মার্কিন মুলুকে আছে। তবে ঠিক কোথায় তা জানা নেই তদন্তকারী সংস্থাগুলির। গা ঢাকা দিয়ে থাকা যোগেশের খোঁজে এবার রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। জানা গেছে, এখন সে আমেরিকায় বাবিনহা গ্যাংয়ের হয়ে কাজ করে। দু'বছর সেখানেই রয়েছে। ভুয়ো পাসপোর্ট তৈরি করে ২০২১ সালে সকলের চোখে ধুলো দিয়ে আমেরিকা পালিয়েছে যোগেশ। 

সূত্রের খবর, বামবিহা গ্যাং এবং খালিস্তানি সন্ত্রাসীদের সঙ্গেও যোগেশের যোগ রয়েছে। তদন্তকারী সংস্থা এনআইএ, তদন্তের স্বার্থে ভারতে যোগেশের বাড়ি ও পরিচিত আস্তানায় হানা দিয়েছিল। 

এবার আসরে নামল ইন্টারপোল। যোগেশের খোঁজ দিতে পারলে মিলবে দেড় লাখ টাকার আর্থিক পুরস্কার। এর আগেও অন্যান্য গ্যাংস্টারের ক্ষেত্রেও এমন রেড কর্নার নোটিস জারি করা হয়েছে। এই নোটিসে বলা হয়েছে, যোগেশকে দেখা মাত্রই সেই দেশের প্রশাসন যেন তাকে আটক করে।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণইকে হত্যা করার ছক কষেছিল যোগেশই। বর্তমানে লরেন্স আমদাবাদ জেলে রয়েছে। মাদক মামলায় এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছিল সে। এমনকী তার বিরুদ্ধে গায়ক সিধু মুসেওয়ালাকে খুন করার অভিযোগও রয়েছে।


```