Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজেটে ব্যক্তিগত আয়করে কোনও নতুন ছাড় নেই, যা ছিল তাই থাকবে: নির্মলা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে দিলেন প্রত্যক্ষ ও পরোক্ষ কর যা ছিল সেটাই অব্যাহত থাকবে। তবে হ্যাঁ, সরকার কর ব্যবস্থা, তার আদায় ও রিফান্ডের ব্যবস্থা আরও সহজ ও সুগম করবে।

বাজেটে ব্যক্তিগত আয়করে কোনও নতুন ছাড় নেই, যা ছিল তাই থাকবে: নির্মলা

শেষ আপডেট: 1 February 2024 12:31

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগে বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিনের বাজেট বক্তৃতায় প্রত্যক্ষ বা পরোক্ষ কর ক্ষেত্রে কোনও নতুন পদক্ষেপ করলেন না তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে দিলেন প্রত্যক্ষ ও পরোক্ষ কর যা ছিল সেটাই অব্যাহত থাকবে। তবে হ্যাঁ, সরকার কর ব্যবস্থা, তার আদায় ও রিফান্ডের ব্যবস্থা আরও সহজ ও সুগম করবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন তাঁর বাজেট ঘোষণায় বলেন, প্রত্যক্ষ করের আদায় তিন গুণ বেড়েছে। তার কারণ আরও বেশি সংখ্যক মানুষ কর দিচ্ছেন। তাদের করের আওতায় আনা গিয়েছে। তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যে ব্যক্তিগত আয়করে যে ছাড়ের ব্যবস্থা করেছে তাতে ৭ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ের উপর কোনও কর দিতে হবে না। তা ছাড়া পেশাদারদের ক্ষেত্রেও সুবিধা দেওয়া হয়েছে। সেই সঙ্গে কর্পোরেট ট্যাক্স ৩০ শতাংশ থেকে কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে। 

অর্থমন্ত্রীর কথায়, “এই অন্তর্বতী বাজেটে তাই নতুন করে প্রত্যক্ষ করে কোনও ছাড় ঘোষণা করা হল না। তবে আগামী দিনে সরকার কর ব্যবস্থার আরও সংস্কার করতে ব্রতী থাকবে”।

আর্থিক বছরের শুরুতে সরকার আয় ব্যায়ের যে হিসাব সংসদে পেশ করে সেটাই হল সাধারণ বাজেট। এবার লোকসভা ভোট আসন্ন। বর্তমান সরকার টিকে থাকবে কিনা তা সাধারণ নির্বাচনে দেশের মানুষ স্থির করবে। তাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করার সুযোগ নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অন্তর্বতী বাজেট পেশ করেছেন। যাকে বলা যায় ভোট অন অ্যাকাউন্ট। অর্থাৎ জুলাই মাস পর্যন্ত সরকারি খরচ চালানোর জন্য অর্থ বরাদ্দর ব্যবস্থা কর হল বাজেটে।

এমনিতে অন্তবর্তী বাজেটে নতুন কর ছাড় ঘোষণার রীতি বিশেষ নেই। নির্মলাও তাই কপি বুক বাজেট পেশ করেছেন। যে বাজেট ঘোষণার মধ্যে সরকারের মোদী গত দশ বছরের সাফল্যের কথা ছিল মাত্র। তেমন নতুন কোনও ঘোষণা ছিল না।


```