Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়বে না একই থাকবে? ঘোষণা হতে পারে শুক্রবারই

চলতি বছরের জানুয়ারি মাসে শেষবার এই সুদের হার নিয়ে ঘোষণা হয়েছিল।

স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়বে না একই থাকবে? ঘোষণা হতে পারে শুক্রবারই

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 June 2024 08:59

দ্য ওয়াল ব্যুরো: মূল্যবৃদ্ধির সমস্যা সাধারণ মানুষকে নাজেহাল করে তুলছে। কেন্দ্রীয় সরকারও যে এই বিষয়ে উপযুক্ত কোনও পদক্ষেপ নিতে পেরেছে এমনটাও নয়। জিনিসপত্রের দাম লাগাতার বেড়ে চলায় আমজনতার পকেটেও টান পড়ছে। এই পরিস্থিতির মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক যে রেপো রেটও কমাচ্ছে না। তবে শুক্রবার বড় ঘোষণা হতে পারে স্বল্প সঞ্চয়ে সুদের হার নিয়ে। তাতে কি জনসাধারণের কিছু সুবিধা হবে? 

চলতি বছরের জানুয়ারি মাসে শেষবার এই সুদের হার নিয়ে ঘোষণা হয়েছিল। পরবর্তী সময়ে লোকসভা ভোট চলে আসায় আর তা নিয়ে কোনও ঘোষণা করা যায়নি। সাধারণত ৩ মাস অন্তর সুদের হার সংক্রান্ত ঘোষণা হয়ে থাকে। তবে এবার ভোটের জন্য এপ্রিল মাসে এই হার নিয়ে পর্যালোচনা হয়নি। তাই ৬ মাস পার হতে চললেও আর কোনও ঘোষণা হয়নি। তবে স্বল্প সঞ্চয়ে সুদের হার কি আরও বাড়বে, না তা অপরিবর্তিত রাখা হবে, এই নিয়ে শুক্রবারই ঘোষণা হতে পারে।

জুলাই মাসের প্রথম সপ্তাহে সুদের নতুন হার ঘোষণা হওয়ার কথা। আর তার আগে স্বল্প সঞ্চয়ে সুদের হার ঘোষণা করে দিতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সাধারণত সেটাই হয়ে থাকে। আপাতত যে সুদের হার কার্যকর রয়েছে তাতে সবথেকে বেশি সুবিধা পাচ্ছেন প্রবীণ নাগরিকরা। বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ পাচ্ছেন তারা। পিপিএফে ৭.১ শতাংশ হারে সুদ এবং পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনের কথা মাথায় রেখেই গত জানুয়ারি মাসে এই সুদের হার রেখেছিল কেন্দ্রীয় সরকার। তবে এখন তার কোনও বদল ঘটবে কিনা তা নিয়ে চর্চা চলছে। 

আমানতকারীদের একাংশের দাবি, অন্যান্য স্কিমে সুদের হার বাড়লেও, দীর্ঘ সময় ধরে পিপিএফের সুদ বাড়ানো হয়নি। এমনকী রেকারিং ডিপোজিটেও সুদের হার অন্যান্য স্কিমের তুলনায় কম। এবার যদি এই দুই স্কিমে সুদের হার বাড়ানো হয় তাহলে অনেক সুবিধা পাবেন তারা।   


```