Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বারাণসীর ৫০টির বেশি মহল্লার মুসলিম নাম বদলে হিন্দু দেবদেবী, মহন্তের নামে রাখার উদ্যোগ

ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবি ঘিরে বিতর্কের মাঝে বারাণসীর ৫০টির বেশি মহল্লার মুসলিম নাম বদলে দিতে উদ্যোগী হয়েছে স্থানীয় পুর নিগম।

বারাণসীর ৫০টির বেশি মহল্লার মুসলিম নাম বদলে হিন্দু দেবদেবী, মহন্তের নামে রাখার উদ্যোগ

শেষ আপডেট: 27 March 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: ঔরঙ্গজেবের (Aurangzeb) সমাধি সরানোর দাবি ঘিরে বিতর্কের মাঝে বারাণসীর (Varanasi)৫০টির বেশি মহল্লার মুসলিম (Muslim) নাম বদলে দিতে উদ্যোগী হয়েছে স্থানীয় পুর নিগম। পুরসভার বৃহস্পতিবারের বৈঠকের আলোচ্যসুচিতে এই মর্মে একটি প্রস্তাবের উল্লেখ আছে।

গত ২৪ মার্চ কাশী বিশ্ববিদ্যালয়ের (Kashi University) এক অনুষ্ঠানে জগৎ গুরু রামভদ্রাচার্য বারাণসী শহরের মুসলিম নাম বদলের পক্ষে জোরদার সওয়াল করেন। এরপরই পুর কর্তৃপক্ষ পুর নিগমের বৈঠকে ৫০টির বেশি মহল্লার নাম বদলের প্রস্তাব পেশ করার সিদ্ধান্ত নেয়।

রামভদ্রাচার্য অযোধ্যায় (Ayodhya) রাম মন্দির (Ram mandir/temple)) নির্মাণ আন্দোলনের সামনের সারিতে ছিলেন। নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই চালান তিনি। গত বছর রাম মন্দির উদ্বোধনের সময় বিশেষ আমন্ত্রিতদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তাঁর ডাকে কয়েক লাখ মানুষ রাম মন্দির উদ্বোধনের সময় অযোধ্যায় গিয়েছিলেন। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিল তাঁর প্রতিষ্ঠান। উত্তর ভারতে হিন্দু সমাজে তাঁর বিশেষ প্রভাব রয়েছে।

জানা গিয়েছে, তিনি সওয়াল করার পর পুর নিগমের কাউন্সিলরেরা নাম বদলের দাবি পেশ করেন কর্তৃপক্ষের কাছে। অযোধ্যায় একটি ক্রংশিয়ের নাম ঔরঙ্গজেব চক। পুর নিগমের সুপারিশ অনুযায়ী সেই মোড়ের নাম বদলে রাখা হতে পাবে পরশুরাম চক। বাকি রাস্তা, পাড়ার নামও হিন্দু দেবদেবী এবং সাধু, মহন্তদের নামে রাখার প্রস্তাব রয়েছে।

ঔরঙ্গজেবের সমাধি সরানোর দাবি ঘিরে তেতে আছে মহারাষ্ট্র (Maharastra)। বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ সরানোর দাবিতে আদালতে মামলা চলছে। মসজিদের গায়ে হিন্দু (Hindu) দেবদেবীর মূর্তির নির্দশন রয়েছে দাবি করে পাঁচ হিন্দু মহিলা সেখানে পুজাপাঠের আর্জি জানিয়ে পৃথক মামলা করেছেন। অন্যদিকে, মুসলিম পক্ষের বক্তব্য, মসজিদের কিছু অংশকে জোর করে হিন্দুরা মন্দিরের নিরর্শন বলে দাবি করছে। এই সব দাবি, পাল্টা দাবি ঘিরে বারাণসী উত্তপ্ত। নাম বদলের প্রস্তাব পাশ হলে উত্তেজনা তৈরির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্ট সব মহল।


```