Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

TCS-এর ছাঁটাই আতঙ্কের মাঝেই সুখবর! ২০ হাজার নতুন নিয়োগের ঘোষণা করল বিখ্যাত এক আইটি সংস্থা

এই খবর আইটি সেক্টরে কিছুটা স্বস্তি আনতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

TCS-এর ছাঁটাই আতঙ্কের মাঝেই সুখবর! ২০ হাজার নতুন নিয়োগের ঘোষণা করল বিখ্যাত এক আইটি সংস্থা

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 31 July 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ আইটি কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) ১২,২৬১টি পদে ছাঁটাইয়ের কথা জানিয়েছে, যার প্রভাব ইতিমধ্যেই প্রযুক্তি খাতে উদ্বেগের পরিবেশ তৈরি করেছে। এমন সময়ে ইনফোসিস জানাল, ২০২৫-২৬ অর্থবছরে তারা ২০ হাজার ফ্রেশার নিয়োগ করতে চলেছে।

সংস্থার সিইও সলিল পারেখ এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ্যে আনলেন। ফলে এই খবর আইটি সেক্টরে কিছুটা স্বস্তি আনতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সলিল পারেখ জানিয়েছেন, ইনফোসিস তাদের নিয়োগ পরিকল্পনায় অবিচল। চলতি বছর ইতিমধ্যেই ১৭ হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। তাঁর কথায়, “আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে কর্মীদের আবার নতুন করে প্রশিক্ষণে উল্লেখযোগ্য বিনিয়োগ করছি। এর ফলে কাজের দক্ষতা যেমন বাড়ছে, তেমনই নতুন প্রকল্পেও আরও বেশি সংখ্যক কর্মী নিয়োগ করা যাচ্ছে।”

আত্মবিশ্বাসী ইনফোসিস, বাড়ল রেভিনিউ গাইডেন্স

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পারেখ জানান, ইনফোসিস তাদের ভবিষ্যৎ আয়ের পূর্বাভাস সংশোধন করেছে। আগে যেখানে ০% থেকে ১% বৃদ্ধির সম্ভাবনার কথা বলা হয়েছিল, সেখানে এখন সেই পরিসর ১% থেকে ৩% করা হয়েছে (constant currency-র হিসেবে)। এই পরিবর্তন সংস্থার বাজারে অবস্থান এবং কৌশলগত পরিকল্পনায় আত্মবিশ্বাসের প্রতিফলন বলেই মনে করছে ওয়াল স্ট্রিট বিশেষজ্ঞরা।

এআই, ডিজিটাল প্রযুক্তিতে বিনিয়োগের ওপর জোর দেওয়া হচ্ছে। পারেখ এও জানান, “আমরা ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বড়সড় বিনিয়োগ করেছি। নতুন ভাষা মডেল এবং AI এজেন্ট তৈরি করেছি, পাশাপাশি কর্মীদের পুনঃপ্রশিক্ষণও চালিয়ে গিয়েছি।” এই কৌশলের ফলে, সংস্থার অপারেশনাল এফিসিয়েন্সি যেমন বেড়েছে, তেমনই বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গেও তাল মেলানো সম্ভব হয়েছে।

ইনফোসিস সম্প্রতি স্যালারি বাড়িয়েছে, যদিও পরবর্তী ইনক্রিমেন্ট কবে হবে, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংস্থার সিএফও জয়েশ সাঙ্গরাজকা। তাঁর মতে, সাম্প্রতিক বেতন সংশোধনের প্রভাব কোম্পানির মুনাফার মার্জিনেও পড়েছে।

প্রসঙ্গত, ইনফোসিস যখন নতুন নিয়োগের কথা ঘোষণা করছে, ঠিক সেই সময় TCS-র ছাঁটাইয়ের খবর ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। ছাঁটাইয়ের মূল প্রভাব পড়েছে সংস্থার মধ্য ও ঊর্ধ্বতন স্তরের কর্মীদের উপর। প্রযুক্তি ক্ষেত্রে একদিকে যেমন অটোমেশন ও AI-নির্ভর কাজের পরিমাণ বাড়ছে, তেমনই কর্মীবাহিনী পুনর্গঠনের ধারা নতুন করে উদ্বেগ তৈরি করছে।


```