Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আইনে ভরসা নেই! নিজের সুরক্ষার দায়িত্ব নিলেন যুবক, ভাইরাল ইন্দোরের ‘হেলমেট ম্যান’

পুলিশের দ্বারস্থ হয়েও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন তিনি যেখানে যাচ্ছেন, সঙ্গে থাকছে ক্যামেরা-সহ হেলমেট। যাতে কোনওরকম অঘটন ঘটলে, তার প্রমাণ যেন রাখা যায়।

আইনে ভরসা নেই! নিজের সুরক্ষার দায়িত্ব নিলেন যুবক, ভাইরাল ইন্দোরের ‘হেলমেট ম্যান’

ভাইরাল হেলমেট ম্যান

শেষ আপডেট: 13 July 2025 16:01

দ্য ওয়াল ব্যুরো: দিনের পর দিন হুমকি, অভিযোগ জানিয়েও লাভ হয়নি। কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ, তাই এবার নিজের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন যুবক। তাই বাড়ির বাইরে বেরোলেই মাথায় পরছেন হেলমেট, আর তাতে লাগানো ক্যামেরা- এই আশ্চর্য দৃশ্য এখন ইন্দোর শহরে আলোচনার কেন্দ্রে।

ইন্দোরের গৌরীনগর এলাকার বাসিন্দা ওই যুবকের দাবি, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ। তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ। পুলিশের দ্বারস্থ হয়েও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন তিনি যেখানে যাচ্ছেন, সঙ্গে থাকছে ক্যামেরা-সহ হেলমেট। যাতে কোনওরকম অঘটন ঘটলে, তার প্রমাণ যেন রাখা যায়।

ওই যুবক আরও জানায়, 'জানুয়ারি থেকে এখন পর্যন্ত আমরা একাধিকবার থানায় অভিযোগ জানিয়েছি। কিন্তু কোনও লাভ হয়নি। নিরাপত্তা নেই। তাই বাধ্য হয়ে হেলমেটে ক্যামেরা বসিয়েছি। রাস্তায় বেরোলেই তা অন করে দিই। যদি কিছু হয়, অন্তত প্রমাণ তো থাকবে।'

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। কালো হেলমেট পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি, সেই হেলমেটেই বসানো হয়েছে ক্যামেরা। অনেকেই বিষয়টিকে কৌতূকের চোখে দেখলেও, অনেকের মতে, এর মধ্যেই লুকিয়ে আছে ভয়ানক এক বাস্তব ছবি, যেখানে নিরাপত্তার আশ্বাস থাকলেও বাস্তবে তা মেলে না।

পুলিশ সূত্রে খবর, দুই পরিবারের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। মাঝেমধ্যে তা উত্তপ্ত হয়ে উঠছে ঠিকই, তবে অভিযোগের ভিত্তিতে আলোচনা ও মীমাংসার চেষ্টা করা হয়েছে। নতুন তথ্য সামনে এলে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে বলেই আশ্বাস পুলিশের। তবে যুবক ও তাঁর পরিবারের দাবি, শুধুই আশ্বাস নয়, বাস্তবে পদক্ষেপ চাই। না হলে প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে বেঁচে থাকা ছাড়া আর কোনও পথ থাকবে না।


```