Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫ ঘণ্টা ধরে বিমানে বসে, চিপস-বিস্কুট দিয়ে দায় সারল ইন্ডিগো! চূড়ান্ত হয়রানি কলকাতার যুবকের

ভাইরাল ভিডিওতে ক্রু মেম্বারদের সঙ্গে রীতিমতো বিতর্কে জড়াতে দেখা গিয়েছে যুবককে।

৫ ঘণ্টা ধরে বিমানে বসে, চিপস-বিস্কুট দিয়ে দায় সারল ইন্ডিগো! চূড়ান্ত হয়রানি কলকাতার যুবকের

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

শেষ আপডেট: 17 January 2025 15:32

দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার পর এবার ইন্ডিগো এয়ারলাইন্স। ফের বড়সড় বিতর্কে জড়াল উড়ান সংস্থাটি। ফ্লাইট দেরি হওয়ার কারণে বিমান কর্মীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন কলকাতার বাসিন্দা এক যাত্রী। ঋতম ভট্টাচার্য নামে ওই যুবক তাঁর LinkedIn প্রোফাইলে ইন্ডিগোর কর্মীদের বিরুদ্ধে তাঁর ক্ষোভ ও হতাশা উগরে দিয়েছেন।

ঋতমের অভিযোগ, ফ্লাইট ৫ ঘণ্টারও বেশি সময় পরে ছাড়লেও যাত্রীদের সঙ্গে কোনওরকম সহযোগিতা করা হয়নি। ঘটনাটি চলতি মাসের ৬ জানুয়ারির। কলকাতার যুবক আরও জানিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা বিমানে বসিয়ে রাখা হলেও শুধুমাত্র জল, একটি চিপস ও বিস্কুটের প্যাকেট ছাড়া আর কিছুই ছিল না। এটা চূড়ান্ত অভব্যতা ছাড়া আর কিছুই নয়।

ভাইরাল ভিডিওতে ক্রু মেম্বারদের সঙ্গে রীতিমতো বিতর্কে জড়াতে দেখা গিয়েছে যুবককে। আঙুল তুলে রীতিমতো ক্ষোভপ্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে। পুরো ঘটনার ভিডিও এবং বিবরণ আপলোড করে তিনি লিখেছেন, “চূড়ান্ত হতাশ! বিমান কর্মীদের অপেশাদারিত্ব আমাকে হতাশ করেছে। এরা ভাবছে এদের ছাড়া আমাদের গতি নেই।”

বৃহস্পতিবারই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন এক যাত্রী। তাঁর অভিযোগ বিজনেস ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও তাঁকে ইকোনমি ক্লাসে যাত্রা করতে বাধ্য করা হয়েছে। তাঁর জায়গায় বিমান সংস্থাটি পাইলট ও ক্রু মেম্বারদের বসার সুযোগ করে দিয়েছে। আট বছরের বাচ্চাকে নিয়ে বিমানবন্দরে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়েছে তাঁকে। এরপরই সোশ্যাল মিডিয়ায় বিমান সংস্থার বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতা ও অপেশাদারিত্বের অভিযোগ তুলে সরব হন যাত্রী।

এবার ইন্ডিগোর বিরুদ্ধে একই অভিযোগ তুলে রীতিমতো শোরগোল ফেলেছেন ঋতম। তিনি লেখেন, যাত্রীদের সঙ্গে এমন হয়রানি মেনে নেওয়া যায় না। সংস্থার কর্মীদের ব্যবহার দেখে মনে হচ্ছে কোনও সস্তার বিমান সংস্থা কম পয়সায় বিমান পরিষেবা দিচ্ছে এবং যাত্রীদের হয়রান হতে হচ্ছে। অবিলম্বে এ বিষয়ে কড়া পদক্ষেপের দাবিও জানান তিনি।

বিষয়টি ছড়িয়ে পড়তেই শুরু হব্যে যায় বিতর্ক। একজন ঋতমের পোস্টে লেখেন, ‘এটা একটি রুটিন হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিগোর এমন কাণ্ড প্রথম নয়, প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। সংস্থা মনে করে, মানুষের যাতায়াতের জন্য তারাই শেষ অপশন।’

আরেকজন তাঁর দোহা সফরের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘আমি আর যাই করি ইন্ডিগোর বিমানে কখনওই যাত্রা করব না। আমি তৃষার্ত হয়ে জল চাইলেও সেই জল আমার হাতে এসে পৌঁছেছিল ৩০ মিনিট পরে। তাও ছোট কাগজের কাপে। এটা চূড়ান্ত হতাশার।’

বিতর্কের মুখে পড়ে পাল্টা সাফাই দিয়েছে বিমান সংস্থাটিও। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, ‘আমাদের কখনওই যাত্রীদের কষ্টে রাখা লক্ষ্য নয়। আমাদের কর্মীরা বিমান উড়তে দেরি হলেও সবসময় যাত্রীদের জল ও কিছু শুকনো খাবার দিয়ে সাহায় করেছে। খারাপ আবহাওয়ার কারণেই দেরি হয়েছে। এতে আমাদের কিছুই করার ছিল না।


```