Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাঁসফাঁস গরমেও খুচরো বাজারে স্বস্তি, খুশি মধ্যবিত্তরা, ৬ বছরে সর্বনিম্ন মূল্যবৃদ্ধি

হাঁসফাঁস গরমেও খুচরো বাজারে স্বস্তি, খুশি মধ্যবিত্তরা, ৬ বছরে সর্বনিম্ন মূল্যবৃদ্ধি

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 13 May 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: খুচরো বাজারে খানিকটা স্বস্তি। খুচরো বাজারের মূল্যবৃদ্ধি কিছুটা কমে এপ্রিল মাসে ৩.১৬ শতাংশে এসে ঠেকেছে। গত মার্চ মাসে তা ছিল ৩.৩৪ শতাংশ। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি খুব ধীরগতিতে হওয়ায় প্রায় ৬ বছর পর খুচরো বাজারে মূল্যবৃদ্ধি ৩.১৬ শতাংশে আটকে গিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের খুচরো বাজারের মূল্যবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে অনুমান দিয়েছিল। কিন্তু, জিনিসপত্রের দাম খুব একটা না বাড়ায় এবং ফলন ভাল হওয়ায় খুব ধীরগতিতে দাম বৃদ্ধি ঘটায় টানা তিন মাস ধরে খুচরো বাজারে তেমন প্রভাব পড়েনি। মধ্যবিত্তের নাগালের মধ্যে রয়ে গিয়েছে দাম। রিজার্ভ ব্যাঙ্ক ছাড়াও অর্থনীতিবিদদের ধারণা ছিল খুচরো বাজারে দাম বৃদ্ধির হার ৩.২৭ শতাংশের কাছাকাছি থাকবে। কিন্তু, তাকেও মিথ্যা প্রমাণ করে দাম কমেছে।

এর মধ্যে খাদ্যদ্রব্যের দাম, যা খুচরো বাজারের অর্ধেকটা নিয়ন্ত্রণ করে, তা দাম অত্যন্ত ধীরগতিতে চড়েছে। মাত্র ১.৭৮ শতাংশ, গত মার্চে যা ছিল ২.৬৯ শতাংশ। ২০২১ সালের অক্টোবরের পর থেকে যা সর্বনিম্ন। একইভাবে সবজিপাতির দামেও স্বস্তিতে রয়েছেন মধ্যবিত্তরা। 


```