Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪ বছরে সর্বনিম্ন! একধাক্কায় কমতে পারে দেশের জিডিপি বৃদ্ধির হার, ইঙ্গিত কেন্দ্রেরই

স্বাভাবিকভাবে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নরেন্দ্র মোদী সরকারের। আদৌ লক্ষ্যমাত্রা পূরণ হবে?

৪ বছরে সর্বনিম্ন! একধাক্কায় কমতে পারে দেশের জিডিপি বৃদ্ধির হার, ইঙ্গিত কেন্দ্রেরই

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 January 2025 19:53

দ্য ওয়াল ব্যুরো: একধাক্কায় অনেকটাই কমে যেতে পারে দেশের জিডিপি বৃদ্ধির হার। সেটা হতে পারে বিগত ৪ বছরের সর্বনিম্ন! এমনই আভাস মিলেছে। আর এই ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকারের তথ্যই। তাই স্বাভাবিকভাবে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নরেন্দ্র মোদী সরকারের। আদৌ লক্ষ্যমাত্রা পূরণ হবে?

ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস বা এনএসও-র রিপোর্ট বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার উদ্বেগজনক। ২০২৩-২৪ অর্থবর্ষে যে আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ, সেটাই চলতি অর্থবর্ষে হতে চলেছে ৬.৪ শতাংশ। এটা হলে তা হবে গত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। 

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশের জিডিপি বৃদ্ধির হার নিম্নমুখী হওয়া নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিল। যদিও তাদের পূর্বাভাস ছিল, এই হার চলতি অর্থবর্ষে হতে পারে ৬.৬ শতাংশ। তবে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল বলছে, তার থেকেও কম হবে বৃদ্ধির হার। এই বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। 

চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) দেশের জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৭ শতাংশ। অর্থনীতিবিদরা অনুমান করেছিলেন যে দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার ৬.৫ শতাংশে থাকতে পারে। তবে বাস্তবে তা প্রত্যাশার চেয়ে অনেকটাই কমে হয়ে দাঁড়ায়। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর) সময়কালে তা হয়েছিল ৫.৪ শতাংশ। 

বিশেষজ্ঞ মহল মনে করেছিল, উৎসবের মরসুম এবং সরকার ঘোষিত নানাবিধ প্রকল্প আগামী ত্রৈমাসিকে কিছুটা এর বৃদ্ধি ঘটাবে। তবে এনএসও-র রিপোর্টে চিন্তা স্বাভাবিকভাবেই বাড়ল মোদী সরকারের। আগামী ৩ বছরের মধ্যে বিজেপি সরকার দেশকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে তুলে ধরার লক্ষ্যমাত্রা নিয়েছে। তবে জিডিপি বৃদ্ধির হার নিয়ে যে পূর্বাভাস এল, তা অবশ্যভাবে আশঙ্কার বাতাবরণ তৈরি করেছে দেশের অর্থনৈতিক মহলে।


```