Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

হোটেলে রহস্যমৃত্যু দেশের প্রথম দৃষ্টিহীন 'আয়রনম্যান' নিকেতের, বাড়িতে আগুন লাগায় ওঠেন সেখানে

সোমবার (৩০ জুন) রাতে নিকেতের বাড়িতে আগুন লাগে। আগুনে ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় রাতে তাঁর বন্ধুরা তাঁকে ওই হোটেলে থাকার ব্যবস্থা করে দেন। রাত আড়াইটে নাগাদ তিনি হোটেলে যান। কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

হোটেলে রহস্যমৃত্যু দেশের প্রথম দৃষ্টিহীন 'আয়রনম্যান' নিকেতের, বাড়িতে আগুন লাগায় ওঠেন সেখানে

নিকেত দালালের রহস্যমৃত্যু

শেষ আপডেট: 2 July 2025 14:52

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ক্রীড়া ইতিহাসে এক অনন্য নাম ছিলেন নিকেত শ্রীনিবাস দালাল (NIket Srinivas Dalal)। মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগর (আগে ছিল ঔরঙ্গাবাদ) শহরে এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমর্থনগর এলাকার একটি হোটেলের দ্বিতীয় তলা থেকে পড়ে যান নিকেত। সকাল ৮টা নাগাদ হোটেলের পার্কিং লটে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, সোমবার (৩০ জুন) রাতে নিকেতের বাড়িতে আগুন লাগে। আগুনে ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় রাতে তাঁর বন্ধুরা তাঁকে ওই হোটেলে থাকার ব্যবস্থা করে দেন। রাত আড়াইটে নাগাদ তিনি হোটেলে যান। কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

নিকেত দলাল পেশায় ছিলেন স্পিচ থেরাপিস্ট। পাশাপাশি ছিলেন একজন প্যারা-অ্যাথলিট (Para Athlete)। অন্ধ হলেও দৃষ্টিশক্তির অভাব কোনওদিনই থামাতে পারেনি তাঁকে। ২০১৫ সালে গ্লকোমার কারণে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারান নিকেত। কিন্তু তাতেও থেমে থাকেননি তিনি। ২০২০ সালে ইতিহাস সৃষ্টি করেন, বিশ্বের পঞ্চম এবং ভারতের প্রথম দৃষ্টিহীন (India's first Blind Ironman) হিসেবে সম্পূর্ণ করেন ‘Ironman 70.3 Triathlon’।

এই প্রতিযোগিতায় অংশ নিতে হয় ১.৯ কিমি সাঁতার, ৯০ কিমি সাইকেল চালানো এবং ২১.১ কিমি দৌড়ে। একজন সহচর অ্যাথলিটের সঙ্গে মিলে সেই সমস্ত ধাপ অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছেছিলেন তিনি। এর আগেও জাতীয় স্তরের সাঁতারে তিনটি পদক জিতেছিলেন নিকেত। দৃষ্টিহীনতা সত্ত্বেও নিজের জেদ, অধ্যাবসায় এবং মানসিক শক্তিতে ভর করে সমাজের কাছে হয়ে উঠেছিলেন এক অনুপ্রেরণা।

নিকেত ছিলেন অরুণাবাদের প্রাক্তন উপ-মেয়র লতা দালালের পুত্র। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও ঘনিষ্ঠ মহলে। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ নিকেতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। একজন দৃষ্টিহীন হয়েও যিনি 'Ironman' হয়েছিলেন, তাঁর এমন পরিণতি মানতে পারছেন না কেউই।

পুলিশ সূত্রে খবর, কীভাবে পড়ে গেলেন নিকেত, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনা, আত্মহত্যা না কি অন্য কিছু, কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না পুলিশ।


```