Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘ভারতের সবচেয়ে বড় শত্রু বিদেশ নির্ভরতা! সমাধান একটাই, আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

সাড়ে ৩৪ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মঞ্চ থেকে মোদী স্পষ্ট জানালেন, ভারতের সব সমস্যার একমাত্র সমাধান আত্মনির্ভরতা (Self-Reliance)।

‘ভারতের সবচেয়ে বড় শত্রু বিদেশ নির্ভরতা! সমাধান একটাই, আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 20 September 2025 18:10

দ্য ওয়াল ব্যুরো: দেশের সবচেয়ে (India Enemy) বড় শত্রু অন্য কেউ নয়, বরং বিদেশের উপর (Dependency on other Nations) নির্ভরতা। শনিবার ‘সমুদ্র থেকে সমৃদ্ধি’ অনুষ্ঠানে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সাড়ে ৩৪ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মঞ্চ থেকে মোদী স্পষ্ট জানালেন, ভারতের সব সমস্যার একমাত্র সমাধান আত্মনির্ভরতা (Self-Reliance)।

মোদীর বক্তব্য, ‘‘আজ ভারতের কোনও বড় শত্রু নেই। বিশ্বভ্রাতৃত্বের মনোভাব নিয়ে দেশ এগোচ্ছে। কিন্তু আমাদের প্রকৃত শত্রু হল বিদেশ নির্ভরতা। এই নির্ভরতা আমাদের সবাইকে মিলে পরাস্ত করতে হবে।’’ তাঁর কটাক্ষ, ‘‘অন্যের উপর নির্ভরশীলতা যত বাড়বে, দেশের ব্যর্থতাও তত গভীর হবে।’’

প্রধানমন্ত্রী বলেন, ১৪০ কোটি ভারতীয়ের ভবিষ্যৎ অন্যের হাতে ছেড়ে দেওয়া যায় না। বিদেশি শক্তির ভরসায় দেশের উন্নয়নের সংকল্পও গড়া যায় না। ‘‘জাতীয় আত্মসম্মান বজায় রাখতে হলে আত্মনির্ভরতা ছাড়া আর কোনও উপায় নেই,’’ মন্তব্য মোদীর। বলেন, ‘‘শত ব্যাধির এক ওষুধ, তেমনই ভারতের সব সমস্যার একমাত্র সমাধান আত্মনির্ভরতা।’’

মোদীর অভিযোগ, স্বাধীনতার পরে কংগ্রেস সরকার ভারতের যুবসমাজের প্রতিভাকে দমন করেছে। ‘লাইসেন্স রাজ’-এর মতো জটিল নিয়মকানুনের জালে দেশকে বেঁধে রাখা হয়েছিল। তিনি বলেন, ‘‘ফলত ছয়-সাত দশক কেটে গেলেও ভারত প্রকৃত সাফল্য পায়নি।’’

গ্লোবালাইজেশনের যুগ এলেও সেই সময়কার সরকার আমদানি নির্ভর নীতি নিয়েছিল, যার ফলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছিল, দাবি মোদীর। তাঁর কথায়, ‘‘এই নীতিই ভারতের যুবসমাজের ক্ষতি করেছে, দেশের আসল সম্ভাবনা বিকশিত হতে দেয়নি।’’

একসময় ভারতের সমুদ্র উপকূল জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে সুনাম কুড়িয়েছিল। সেই ব্যাপারে মোদী বলেন, ‘‘পঞ্চাশ বছর আগেও দেশের আমদানি-রফতানির ৪০ শতাংশই চলত ভারত নির্মিত জাহাজে। আজ তা নেমে এসেছে মাত্র ৫ শতাংশে।’’ তিনি জানান, বর্তমানে বিদেশি শিপিং কোম্পানিগুলিকে পরিষেবার জন্য প্রতিবছর ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৬ লক্ষ কোটি টাকা গুনতে হয় ভারতকে।

মোদীর বার্তা স্পষ্ট, ‘‘চিপস থেকে শুরু করে শিপস, সব ক্ষেত্রেই দেশকে আত্মনির্ভর হতে হবে। নইলে আত্মসম্মান, আত্মবিশ্বাস, দুই-ই ক্ষুণ্ণ হবে।’’


```