Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সূর্যের মুখোমুখি বসে সৌরবায়ুর ছবি তুলছে আদিত্য এল-১, ইসরোর সৌরমিশনে প্রথম বড় সাফল্য

সৌরঝড় পৃথিবীতে আছড়ে পড়বে কিনা তার গবেষণা শুরু করে দিয়েছে সৌরযান আদিত্য এল-১ এর সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট (এএসপিএক্স) পেলোড।

সূর্যের মুখোমুখি বসে সৌরবায়ুর ছবি তুলছে আদিত্য এল-১, ইসরোর সৌরমিশনে প্রথম বড় সাফল্য

শেষ আপডেট: 2 December 2023 20:17

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের প্রথম দেশ হিসাবে দিন কয়েক আগেই চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ডিং করে তাক লাগিয়ে দিয়েছে ভারত। এরই মধ্যে শনিবার ভারতের মুকুটে জুড়ল আরও একটি পালক। ইসরোর আদিত্য এল-১ ইতিমধ্যেই সৌরবায়ুর পরীক্ষা নিরীক্ষা করা শুরু করল। সৌরঝড় পৃথিবীতে আছড়ে পড়বে কিনা তার গবেষণা শুরু করে দিয়েছে সৌরযান আদিত্য এল-১ এর সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট (এএসপিএক্স) পেলোড।

ইসরো জানিয়েছে, আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট (ASPEX) পেলোড তার কাজ শুরু করেছে। এই যন্ত্রের দুটি সাব-পেলোড আছে- প্রথম SWIS অর্থাৎ সোলার উইন্ড আয়ন স্পেকট্রোমিটার এবং দ্বিতীয় সাব-পেলোড হল সুপারথার্ম এবং এনার্জিটিক পার্টিকেল স্পেকট্রোমিটার (STEPS)। এটি সৌরবায়ুতে উচ্চশক্তির আয়নের মাত্রা নির্ধারণ করবে।

এই মিশনে সুর্যযানে মোট সাতটি পেলোড রয়েছে। ৬টি ইসরোর। এর মধ্যে রয়েছে আদিত্যের জন্য প্লাজমা বিশ্লেষক প্যাকেজ (পিএপিএ), দৃশ্যমান লাইন নির্গমন করোনাগ্রাফ (ভিইএলসি), সৌর আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ (এসইউআইটি), সোলার লো এনার্জি এক্স-রে স্পেকট্রোমিটার (সোএলএক্সএস), হাই এনার্জি এল১ অরবিটিং এক্স-রে স্পেকট্রোমিটার (এইচইএল 10এস), আদিত্য সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট (ASPEX) এবং অ্যাডভান্সড ট্রাই-অ্যাক্সিয়াল হাই রেজোলিউশন ডিজিটাল ম্যাগনেটোমিটার (MAG)। 

২ সেপ্টেম্বর পৃথিবীর মাটি থেকে উৎক্ষেপণের পর গত ১৯ সেপ্টেম্বর ‘আদিত্য-এল ১’ ট্রান্স ল্যাগারেজিয়ান পয়েন্টে প্রবেশ করেছিল। আপাতত কয়েক লক্ষ কিলোমিটার পথ পেরিয়ে এল ১-এর কাছে কক্ষপথে আদিত্যর সফলভাবে প্রবেশ ঘটানোই ইসরোর প্রধান লক্ষ্য। তারপর ইসরোর এই সৌরযান পৃথিবী ও সূর্যের মধ্যিখানে থাকা সেই কক্ষপথে ঘুরতে-ঘুরতেই সূর্যের উপর পর্যবেক্ষণ চালাবে এবং সেখান থেকেই সূর্যের ছবি পাঠাবে পৃথিবীতে। আর সেই ছবি দেখেই সূর্য নিয়ে যাবতীয় গবেষণা চালাবে ইসরো।


```