Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ট্রাম্পের তাড়িয়ে দেওয়ার ভয়ে আমেরিকায় পার্ট টাইম কাজ ছাড়ছেন ভারতীয় পড়ুয়ারা

ট্রাম্পের নতুন অভিবাসন নীতির জেরে ভারতীয় পড়ুয়াদের বেশিরভাগই দেশছাড়া হওয়ার ভয়ে ভুগছেন।

ট্রাম্পের তাড়িয়ে দেওয়ার ভয়ে আমেরিকায় পার্ট টাইম কাজ ছাড়ছেন ভারতীয় পড়ুয়ারা

পড়ুয়ারা দৈনন্দিন খরচ চালাতে পার্ট টাইম বা আংশিক সময়ের কাজ করে রোজগার করেন।

শেষ আপডেট: 25 January 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো: অবৈধভাবে আমেরিকায় বসবাসকারীদের তাড়াতে নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলে পড়ায় মানসিক-আর্থিক চাপে পড়ে গিয়েছেন ভারতীয় ছাত্রছাত্রীরা। মার্কিন বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পেতে বা গবেষণার কাজে নিযুক্ত পড়ুয়ারা দৈনন্দিন খরচ চালাতে পার্ট টাইম বা আংশিক সময়ের কাজ করে রোজগার করেন। সেটাই তাঁদের সেদেশে থাকা-খাওয়ার একমাত্র বা অতিরিক্ত পুঁজি।

ট্রাম্পের নতুন অভিবাসন নীতির জেরে ভারতীয় পড়ুয়াদের বেশিরভাগই দেশছাড়া হওয়ার ভয়ে ভুগছেন। কখন ট্রাম্প প্রশাসনের পুলিশ এসে তাঁদের পাকড়াও করে হাজতে চালান করে দেয়, সেই দুশ্চিন্তায় দলে দলে ভারতীয় পড়ুয়ারা আংশিক সময়ের চাকরি ছেড়ে দিচ্ছেন। যাতে পুলিশের নজরে না পড়েন। আমেরিকায় থাকা-খাওয়ার জন্য অতিরিক্ত রোজগার করা খুবই জরুরি। কিন্তু, বিতাড়নের উৎসব শুরু হয়ে যাওয়ায় তাঁরা এ ধরনের কাজ ছেড়ে দিচ্ছেন।

এই অবস্থায় ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং থাকাখাওয়ার খরচ নিয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন সেদেশে যাওয়া ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন দেশজুড়ে ব্যাপক ধরপাকড় চালাতে শুরু করেছে। বেশ কিছু লোককে বিতাড়ন করা হয়েছে এবং বহু লোক এখন মার্কিন কারাগারে বন্দি। এই অবস্থায় লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্কের ঋণ নিয়ে যাওয়া ছাত্ররা চরম আর্থিক দুর্ভোগে পড়েছেন।

এফ-ওয়ান ভিসা নিয়ে যাওয়া আন্তর্জাতিক ছাত্রদের ক্যাম্পাসে থাকাকালীন সপ্তাহে ২০ ঘণ্টা কাজের অনুমতি রয়েছে আমেরিকায়। কিন্তু, অনেকেই বেশি ভরসা করেন ক্যাম্পাসের বাইরে কাজের উপর। ভারতীয় পড়ুয়াদের অনেকেই আমেরিকায় গ্যাস স্টেশন (পেট্রল পাম্প), রেস্তরাঁ, খুচরো বিক্রির দোকানে খাইখরচা মেটাতে কাজ করেন। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইলিনয়েসে থাকা অর্জুন নামে এক গ্র্যাজুয়েট ছাত্র বলেন, মাসের খরচ চালাতে কলেজের শেষে আমি একটা ছোট কাফেতে কাজ করতাম।

অর্জুনের কথায়, দিনে ৬ ঘণ্টা কাজ করে আমি সেখান থেকে ঘণ্টায় ৭ ডলার পেতাম। যা দিয়ে হেসেখেলে ভালোভাবে কেটে যেত। কিন্তু, গত সপ্তাহে আমি সেই পার্ট টাইম জব ছেড়ে দিয়েছি। চারদিকে শুনছি ব্যাপক ধরপাকড় চলছে। পুলিশ এসে সব জায়গায় খোঁজ নিচ্ছে। সরকারের অননুমোদিত সময় ধরে কাজ করলে শাস্তির খাড়া নেমে আসতে পারে এই ভয়ে আমি কাজ ছেড়েছি। আমি আর ঝুঁকি নিতে পারছি না, কারণ এখানে পড়তে আমার মাথার উপর রয়েছে সাড়ে ৪২ লক্ষ টাকার ঋণ।

নিউইয়র্কবাসী স্লাতকোত্তর ছাত্রী নেহা বলেন, আমার কাজের জায়গায় তো প্রায় রোজ পুলিশ আসছে। আমার অন্য বন্ধুরা এবং আমি ঠিক করেছি যে এখন কিছুদিন কাজ বন্ধ রাখব। যদিও সেটা খুবই কঠিন, তবুও আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়ার থেকে তো ভালো। যদি আমাদের স্টুডেন্ট ভিসা বাতিল করে দেয় তাহলে তো আরও বিপদে পড়ব, তাই না! আমাকে এখানে পড়াতে বাবা-মা সবকিছু ত্যাগ করেছে, তাদের আর কষ্ট দিতে চাই না।


```