Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বসুন্দরী প্রতিযোগীদের দলিত, আদিবাসী, অনুন্নত মেয়েদের দিয়ে পা ধুয়ে দেওয়া নিয়ে তরজা

বিশ্বসুন্দরী প্রতিযোগীদের তেলঙ্গানার বিখ্যাত রামাপ্পা মন্দিরে পা ধুইয়ে দেওয়ার একটি ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি।

বিশ্বসুন্দরী প্রতিযোগীদের দলিত, আদিবাসী, অনুন্নত মেয়েদের দিয়ে পা ধুয়ে দেওয়া নিয়ে তরজা

তেলঙ্গানার রামাপ্পা মন্দিরের বাইরে সৌন্দর্য প্রতিযোগীদের পা ধুয়ে দেওয়া হচ্ছে।

শেষ আপডেট: 16 May 2025 17:09

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বসুন্দরী প্রতিযোগীদের তেলঙ্গানার বিখ্যাত রামাপ্পা মন্দিরে পা ধুইয়ে দেওয়ার একটি ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে শাসক কংগ্রেসের উপর খড়্গহস্ত হয়েছে বিরোধী ভারত রাষ্ট্র সমিতি ও বিজেপি। একে রাজ্যের নারীজাতির প্রতি অসম্মান বলে বর্ণনা করেছে তারা।

মুলুগু জেলার রামাপ্পা মন্দির একটি ঐতিহাসিক পর্যটনকেন্দ্র। ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ সাইটের অন্তর্গত এই মন্দির। ভিডিওয় দেখা গিয়েছে, স্বেচ্ছাসেবী নামে মহিলারা সৌন্দর্য প্রতিযোগিণীদের পা ধুতে সাহায্য করছেন। থালার মতো পাত্রের উপর পা রাখা সুন্দরীদের জল দিয়ে পা ধুয়ে, শুকনো তোয়ালে দিয়ে মুছে দিচ্ছেন তাঁরা।

বিশ্বসুন্দরী প্রতিযোগিতারা শাড়ি পরে বসে রয়েছেন। আর তাঁদের পা ধুয়ে দিচ্ছিলেন রাজ্যের মেয়েরা। প্রসঙ্গত, এই প্রতিযোগিতার একটি অঙ্গ হল হেরিটেজ সাইট পরিদর্শন। একে নিয়েই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিআরএস বলেছে, এটা মর্মান্তিক ঘটনা। স্থানীয় দলিত, আদিবাসী ও আর্থিকভাবে অনুন্নত মহিলাদের দিয়ে জোর করে বিদেশিনী সুন্দরীদের পা ধোয়া ও মোছানো হয়েছে।

এক প্রেস বিবৃতিতে দল বলেছে, এতে রাজ্যের বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়েছে। রাজ্য সরকারের নারীদের প্রতি সম্মানবোধ ও আত্মসম্মান প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। কংগ্রেসের মুখ্যমন্ত্রীর আদপেই মাথা খারাপ হয়ে গিয়েছে। কংগ্রেসের জমিদারি ধ্যানধারণার নিন্দা করে বিজেপি বলেছে, এটা কংগ্রেসের পুরনো অসুখ ও মনোবৃত্তি। দাসত্ববৃত্তির মনোভাবাপন্ন তেলঙ্গানা কংগ্রেস সরকার রাজ্যের মেয়েদের হেনস্তা ও অপদস্থ করেছে। ওদের ভিতর থেকে ঔপনিবেশিক দাসত্ববোধ এখনও মুছে যায়নি।

রাজনীতি যেদিকে গড়াক, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজক সংস্থা একে স্থানীয় প্রথাগত পরম্পরা বলে ব্যাখ্যা দিয়েছে। এটা পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। মন্দির দর্শনের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকার সমালোচনার জবাবে বলেছে, ভারতীয় সংস্কৃতির রীতিই হল অতিথি দেব ভবঃ। অতিথির পা ধুইয়ে দিয়ে স্বাগত জানানোই আমাদের ঐতিহ্য।


```