Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফিরতে হবে সীমান্তে, বিদায় বেলায় সন্তানকে আদরে ভরিয়ে দিলেন জওয়ান, ভাইরাল সেই আবেগঘন মুহূর্ত

ভারত-পাক সীমান্তে এখন যুদ্ধকালীন পরিস্থিতি। এই অবস্থায় ছুটি বাতিলের নির্দেশ। পরিবারকে ছেড়ে দেশের সেবায় ফেরার পালা। তাই যাওয়ার আগে নিজের সন্তানকে ভালোবাসায় ভরিয়ে দিলেন জওয়ান। সেই আবেগঘন মুহূর্তের ছবি নিমেষেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

ফিরতে হবে সীমান্তে, বিদায় বেলায় সন্তানকে আদরে ভরিয়ে দিলেন জওয়ান, ভাইরাল সেই আবেগঘন মুহূর্ত

ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 11 May 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: সন্তানের বয়স কয়েক মাস, মাত্র কয়েকদিন আগেই ছুটিতে বাড়ি এসেছিলেন ভারতীয় জওয়ান (Indian Army)। ভেবেছিলেন, নিজের সন্তানের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। কিন্তু তা আর হল কই? ভারত-পাক সীমান্তে এখন যুদ্ধকালীন পরিস্থিতি (Indian Pakistan war)। এই অবস্থায় ছুটি বাতিলের নির্দেশ। পরিবারকে ছেড়ে দেশসেবায় ফেরার পালা। তাই যাওয়ার আগে নিজের সন্তানকে ভালোবাসায় ভরিয়ে দিলেন জওয়ান। সেই আবেগঘন মুহূর্তের ছবি নিমেষেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে, বিছানায় মশারি টাঙ্গানো। ভিতরে ঘুমাচ্ছে এক শিশু। ঠিক পাশেই তার বাবা জওয়ানের পোশাকে। সন্তানকে আদরে ভরিয়ে দিচ্ছেন। একরত্তি শিশুটি জানতেও পারল না বাবা চলে যাচ্ছে। কতদিন দেখতে পাবে না তাঁকে। ওই ব্যক্তিকে এবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবারের সঙ্গে হয় ভিডিও কল নয়তো ফোনেই কথা বলতে হবে। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে সেইটুকুও হয়তো জুটবে না। সন্তান ও পরিবারকে ছেড়ে যাওয়ার কষ্ট তাঁর চোখে মুখে স্পষ্ট।

Soldiers are being called back from their holidays, heartbreaking video ????#IndianNavyAction #IndiaPakistanWar pic.twitter.com/wY89ASRcc7

— Prof cheems ॐ (@Prof_Cheems) May 9, 2025

ভিডিওর কমেন্ট বক্সে জওয়ানকে স্যালুট জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'আমি প্রতিদিন সকালে কাজে যাই। রাতে ফিরে আসি। এই সময়টুকুর মধ্যেও নিজের সন্তানকে ছেড়ে থাকার কষ্ট অনুভব করি। সেনা-জওয়ানদের জন্য এই সময়টা কতটা কষ্টকর হতে পারে, কল্পনাও করতে পারি না।' অন্য এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী লিখেছেন, 'আমার এক বন্ধু এয়ার ফোর্সে চাকরি করে, বিয়ের পরদিনই তাঁকে কাজে ফিরতে হয়েছে।'

পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পরই ভারত-পাকিস্তান সম্পর্কে অবনতি হয়েছে। গত বুধবার ভোররাতে প্রত্যাঘাত করে ভারত ভারতীয় সেনাবাহিনী, নৌ বাহিনী, বায়ুসেনা একযোগে অভিযান চালায়, যার নাম রাখা হয় 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। এরপরই সীমান্তে টান টান উত্তেজনা। নিরাপত্তা বাড়ানো হয়েছে। যে সকল জওয়ানরা ছুটিতে ছিলেন তাঁদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।   

সম্প্রতি এমনই আরও একটি ঘটনা সামনে এসেছে। ৪৫ দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন এক ভারতীয় সৈনিক। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই জানতে পারলেন, ছুটি বাতিল হয়েছে। তিনি বলেন, 'পরিবারের কাছে আর ফিরতে পারব কিনা, তা জানি না। তবে দেশকে রক্ষা করব।'

সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভারতীয় সেনার ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে সেই ভারতীয় সৈনিক বলছেন, "আমি ফিরতে পারব কি না, জানি না। তবে ভারত নিরাপদ থাকবে, আমি এই প্রতিশ্রুতি দিতে পারি। শত্রুরা হারবেই। ভারতকে নিরাপদে রাখতেই হবে। দেশের যাতে কিছু না হয়, সেই নিশ্চয়তা আমি দিচ্ছি।" কথা বলার সময় সেনার হাতে একটি আইসক্রিমও ছিল। তিনি সেটা খেতে খেতে কিছুটা মজার ছলেই বললেন, 'পরের আইসক্রিম লাহোরে খাব।'

এই একটা লাইনই কাঁপিয়ে দিয়েছে কোটি কোটি মানুষের হৃদয়। দেশের নিরাপত্তার দায়িত্ব যাঁদের কাঁধে, তাঁরাই জানেন—যুদ্ধ কেবল বন্দুক আর গোলার নয়। যুদ্ধ আত্মত্যাগের, যুদ্ধ প্রিয়জনকে ছেড়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার। হয়তো শেষবারের মতোই! তবু তাঁরা যান। যেতে তো হবেই— দেশ যে সবার আগে!


```