Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতীয় রেলে প্রচুর চাকরির সুযোগ! একাধিক শূন্য পদে লোক নেওয়া হবে, প্রকাশিত হল বিজ্ঞপ্তি

যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা রেলের অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। 

ভারতীয় রেলে প্রচুর চাকরির সুযোগ! একাধিক শূন্য পদে লোক নেওয়া হবে, প্রকাশিত হল বিজ্ঞপ্তি

ফাইল ছবি।

শেষ আপডেট: 28 July 2024 08:45

দ্য ওয়াল ব্যুরো: একাধিক শূন্যপদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রেল।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এর তরফে শনিবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তি জানানো হয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট (ডিএমএস), কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য শূন্যপদগুলিতে লোক নেওয়া হবে। 

মোট শূন্যপদের সংখ্যা ৭ হাজার ৯৫১টি। ৩০ জুলাই থেকে ২৯ অগস্টের মধ্যে সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করা যাবে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা রেলের অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। 

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: অনলাইন আবেদন জমা দেওয়ার পরে কোনও বিবরণ আরও সংশোধন, পরিবর্তন করতে চাইলে ৩০ অগস্ট থেকে ০৮ সেপ্টেম্বরের মধ্যে তা করা যাবে। প্রতিটি সংশোধনের জন্য প্রার্থীকে অতিরিক্ত ২৫০ টাকা  (অফেরতযোগ্য) দিতে হবে।  

কোন পদে কত বেতন: বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছে কেমিক্যাল সুপারভাইজার / রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার / রিসার্চ পদে বেতন ৪৪ হাজার ৯০০ টাকা। 

জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট, এবং কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে বেতন ৩৫,৪০০ টাকা

সাধারণ প্রার্থীদের ৫০০ টাকা দিয়ে আবেদন করতে হবে। তবে পরে ৪০০ টাকা ফেরৎ পাবেন। এসসি, এসটি, প্রাক্তন সৈনিক, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু বা অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর অন্তর্গত প্রার্থীদের জন্য আবেদন ফি ২৫০ টাকা। পরে যার পুরোটাই ফেরত দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেল। 


```