Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিমানে বসেই সহযাত্রীর গায়ে প্রস্রাবের অভিযোগ! ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া, ফিরল পুরনো স্মৃতি

বুধবার বিমানটি যখন ব্যাংককে অবতরণের তোড়জোড় করছিল তখনই অঘটন ঘটে বলে অভিযোগ।

বিমানে বসেই সহযাত্রীর গায়ে প্রস্রাবের অভিযোগ! ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া, ফিরল পুরনো স্মৃতি

ফাইল ছবি

শেষ আপডেট: 9 April 2025 18:08

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কে জড়াল এয়ার ইন্ডিয়া (Air India)। এবার বিজনেস ক্লাসে (Business Class) সহযাত্রীর (Co Passenger) গায়েই প্রস্রাব (Urine) করার অভিযোগ উঠল ভারতীয় এক পুরুষ যাত্রীর বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ, নয়াদিল্লি (New Delhi) থেকে ব্যাংককগামী (Bangkok) এয়ার ইন্ডিয়ার উড়ান এআই ২৩৩৬-এ ঘটেছে এমনই বিতর্কিত ঘটনা। 

বুধবার বিমানটি যখন ব্যাংককে অবতরণের তোড়জোড় করছিল ঠিক সে সময় এমন কাণ্ড ঘটে বলে অভিযোগ। যদিও পরে অপরাধ স্বীকার করে অভিযুক্ত যাত্রী ক্ষমা চেয়ে নেন। 

সূত্রের খবর, যে যাত্রীর সঙ্গে এমন অভব্য আচরণ করা হয়েছে তিনি একটি নামি সংস্থার উচ্চপদস্থ কর্তা। যদিও তাঁর নাম ও পরিচয় এখনও সামনে আনা হয়নি। পাশাপাশি অভিযুক্ত কী কারণে এমন কাণ্ড ঘটাল তা জানার চেষ্টা করছে উড়ান সংস্থাটি।

তবে এমন ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে প্রথম নয়। এর আগেও ২০২২ সালের ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে মদ্যপ অবস্থায় মুম্বইয়ের বাসিন্দা শঙ্কর মিশ্র নামে এক পুরুষ যাত্রী আরেক মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ ওঠে। 

ঘটনার পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং জানা যায় অভিযুক্ত যে কোম্পানিতে কাজ করতেন সেখান থেকেও তাঁকে বরখাস্ত করা হয়।  এই ঘটনার ঠিক দশ দিন পর, প্যারিস-দিল্লি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে এক যাত্রী আরেক মহিলার কম্বলের ওপর প্রস্রাব করেন বলে অভিযোগ উঠেছিল। 

বুধবারের ঘটনা সামনে আসতেই তড়িঘড়ি নিজেদের মুখ বাঁচাতে আসরে নামে এয়ার ইন্ডিয়া। উড়ান সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয় অভিযোগ খতিয়ে দেখা হবে। যদি তা সত্যি প্রমাণিত হয় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে বুধবারের ঘটনা সামে আসতেই ফের যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।


```