Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

৩৬ ঘণ্টা লড়াইয়ে কুপোকাৎ জলদস্যুরা, ১৯ জন পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনা

গত ৩৬ ঘণ্টা ধরে জলদস্যুদের সঙ্গে লড়াই করে জয় হল ভারতীয় নৌবাহিনীর।

৩৬ ঘণ্টা লড়াইয়ে কুপোকাৎ জলদস্যুরা, ১৯ জন পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনা

শেষ আপডেট: 30 January 2024 10:58

দ্য ওয়াল ব্যুরো: জলদস্যুদের উৎপাত বন্ধ হল। ১১ জন দস্যুকে কুপোকাৎ করে অপহৃত ট্রলার ছিনিয়ে নিল ভারতীয় নৌসেনা। ওই মাছ ধরার ট্রলারে ১৯ জন পাকিস্তানের নাবিক ছিলেন। তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে খবর। গত ৩৬ ঘণ্টা ধরে জলদস্যুদের সঙ্গে লড়াই করে জয় হল ভারতীয় নৌবাহিনীর।

আরব সাগরে এই নিয়ে জলদস্যুদের বিরুদ্ধে দ্বিতীয় সফল অভিযান ভারতীয় নৌসেনার। আরব সাগরে সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুদের থেকে আরও একটি অপহৃত ট্রলার ছিনিয়ে আনল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। পাক নাবিকরা বিপদে জেনেই ছুটে গিয়েছিল ভারতীয় নৌসেনার রণতরী। টানা ৩৬ ঘণ্টা লড়াই করে পাক নাবিকদের উদ্ধার করা হয়েছে।

নৌবাহিনী সূত্রে খবর, ইরানি পতাকাবাহী মাছ ধরার ভেসেল আল নাঈমিকে অপহরণ করে সোমালিয়ার জলদস্যুরা। ওই ভেসেলে পাকিস্তানের নাবিকরা ছিলেন। তাঁদের আটকে রেখে দেয় দস্যুরা। সোমালিয়ায় ফের জলদস্যুরা ট্রলার ছিনতাই করেছে খবর পেয়েই তড়িঘড়ি পৌঁছয় ভারতীয় নৌসেনার রণতরী আইএনএস সুমিত্রা। শুরু হয় লড়াই। নোবাহিনীর মেরিন কম্যান্ডোরা জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে নামেন। জলদস্যুদের সকলের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। কিন্তু ভারতীয় কম্যান্ডোদের সঙ্গে এঁটে উঠতে পারেনি। পাক নাবিকদের উদ্ধার করার পাশাপাশি ১১ জন দস্যুকে পাকড়াও করা হয়েছে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, এক সময় সোমালিয়ার জলদস্যুদের আতঙ্কে সিঁটিয়ে থাকতেন আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের কারবারিরা। মূলত জাহাজ ছিনতাই করে মুক্তিপণ আদায় করে তারা। মাঝের কয়েক বছর উপদ্রব কিছুটা কমলেও গত কয়েক মাসে ফের জলদস্যুদের তৎপরতা নজরে এসেছে। ভারত মহাসাগর অঞ্চলের একাধিক জায়গায় তাই ভারতীয় যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। কিছুদিন আগেই ভারতের একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। ১৫ জন ভারতীয় নাবিককে বন্দি করা হয়েছিল। খবর পেয়েই উদ্ধার অভিযানে নামে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই। সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়।


```