Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পহলগামে নিহত নৌসেনার জন্মদিনে স্ত্রীর আর্তি, মুসলিম ও কাশ্মীরিদের বিরুদ্ধে যাবেন না

গুরুগ্রামের পিএইচডি স্কলার হিমাংশী এদিন সাংবাদিকদের সামনে বলেন, আমি চাই দেশের মানুষ ওর জন্য প্রার্থনা করুক। ও যেখানেই থাকুক, সুস্থ থাকুক এবং সুখী থাকুক। পহলগামের ঘটনার পর দেশজুড়ে যেভাবে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং দুদেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে, তা নিয়েও বলেন হিমাংশী।

পহলগামে নিহত নৌসেনার জন্মদিনে স্ত্রীর আর্তি, মুসলিম ও কাশ্মীরিদের বিরুদ্ধে যাবেন না

হিমাংশী নারওয়াল।

শেষ আপডেট: 1 May 2025 18:23

দ্য ওয়াল ব্যুরো: পহলগাম জঙ্গি হামলায় নিহত নৌসেনার বিনয় নারওয়ালের ২৭-তম জন্মদিন ছিল আজ, বৃহস্পতিবার। ঠিক সেই দিনে এক অনুষ্ঠানে মানবতা, সম্প্রীতি, অহিংসতার বার্তা দিলেন সদ্য স্বামীহারা পত্নী হিমাংশী নারওয়াল। হিমাংশীর এই শান্তি ও ঐক্যের বার্তায় টিভির পর্দা থেকে মোবাইলের স্ক্রিনও বেদনার বাষ্পে ঝাপসা হয়ে গিয়েছে।

গুরুগ্রামের পিএইচডি স্কলার হিমাংশী এদিন সাংবাদিকদের সামনে বলেন, আমি চাই দেশের মানুষ ওর জন্য প্রার্থনা করুক। ও যেখানেই থাকুক, সুস্থ থাকুক এবং সুখী থাকুক। পহলগামের ঘটনার পর দেশজুড়ে যেভাবে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং দুদেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে, তা নিয়েও বলেন হিমাংশী।

তাঁর কথায়, কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে যেন আক্রোশ ফেটে না পড়ে। আমরা চাই না, দেশের মানুষ যেন মুসলিম অথবা কাশ্মীরিদের বিরুদ্ধে না চলে যায়। আমরা শুধু শান্তি, শুধু শান্তি চাই। অবশ্যই আমরা বিচার হোক এটাও চাই। এদিন নিহত নৌসেনার জন্মদিন উপলক্ষে বিনয়ের বাড়ি হরিয়ানার কারনালে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন নারওয়ালের মা ও স্ত্রী হিমাংশী। 

স্বামীর ছবিতে মাল্যদান করতে গিয়ে মঞ্চেই হু-হু করে কেঁদে ফেলেন স্বামী হারানোর যন্ত্রণায়। কারনালের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করেছিল। স্থানীয় বিজেপি বিধায়কও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


```