Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্ত্রীকে খুন করে মার্কিন গোয়েন্দা সংস্থার টপ টেন মোস্ট ওয়ান্টেড তালিকায় গুজরাতের ভদ্রেশ

পটেল মেরিল্যান্ডে এক ডোনাটের দোকানে কাজ করত। সেখানেই তার স্ত্রী পলকও কাজ করতেন। তদন্তে জানা গিয়েছে, ২০১৫ সালের এপ্রিলে কাজের ফাঁকে পটেল কোনও এক ভারী বস্তু দিয়ে স্ত্রীর মাথায় বারবার আঘাত করে।

স্ত্রীকে খুন করে মার্কিন গোয়েন্দা সংস্থার টপ টেন মোস্ট ওয়ান্টেড তালিকায় গুজরাতের ভদ্রেশ

ভদ্রেশকুমার চেতনভাই পটেল

শেষ আপডেট: 17 January 2025 00:17

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই(FBI)-এর মোস্ট ওয়ান্টেড দশ অপরাধীর তালিকায় রয়েছে ৩৪ বছরের ভদ্রেশকুমার চেতনভাই পটেল(Bhadreshkumar Chetanbhai Patel) । অভিযোগ, ২০১৫ সালের এপ্রিল মাসে মেরিল্যান্ডে নিজের স্ত্রীকে হত্যা করেছিল ভদ্রেশ। পটেলের সন্ধান দিলে এফবিআই ২,৫০,০০০ ডলার (প্রায় ২.১৬ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করেছে।

গুজরাতে (Gujarat) জন্ম নেওয়া পটেল মেরিল্যান্ডে এক ডোনাটের দোকানে কাজ করত। সেখানেই তার স্ত্রী পলকও কাজ করতেন। তদন্তে জানা গিয়েছে, ২০১৫ সালের এপ্রিলে কাজের ফাঁকে পটেল কোনও এক ভারী বস্তু দিয়ে স্ত্রীর মাথায় বারবার আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পলকের।

খুনের পরই পটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি ও সেকেন্ড ডিগ্রি খুন, ফার্স্ট ডিগ্রি ও সেকেন্ড ডিগ্রি হামলা এবং বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ২১ বছরের পলক তখন ভারতে ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁর স্বামী এতে আপত্তি জানায়। পটেলের ওয়ার্ক ভিসা খুনের এক মাস আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। এফবিআইয়ের বাল্টিমোর ডিভিশনের বিশেষ এজেন্ট জোনাথন শ্যাফার বলেছেন, "সম্ভবত পলকের ভারত ফিরে যাওয়ার সিদ্ধান্তে পটেল সম্মানহানি হবে ভেবে ক্ষুব্ধ হয়ে ওঠে।"

খুনের পর ভদ্রেশ পালিয়ে যায়। তদন্তকারীদের মতে, পটেল হয়ত মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মীয়দের কাছে লুকিয়ে রয়েছে, কিংবা কানাডা বা ভারতে পালিয়ে গিয়েছে।

বৃহস্পতিবার এফবিআই পটেলকে "সশস্ত্র এবং অত্যন্ত বিপজ্জনক" বলে ঘোষণা করেছে। পটেল সম্পর্কে কোনও তথ্য থাকলে এফবিআই-এর সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।


```