Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুচরো বাজারে মূল্যবৃদ্ধি রুখতে ১৬টি অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের উপর কেন্দ্রীয় নজরদারি শুরু

১ আগস্ট থেকে এই নজরদারি শুরু হল

খুচরো বাজারে মূল্যবৃদ্ধি রুখতে ১৬টি অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের উপর কেন্দ্রীয় নজরদারি শুরু

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 1 August 2024 18:30

দ্য ওয়াল ব্যুরো: খুচরো ও পাইকারি বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে ১৬টি আরও অত্যাবশ্যকীয় খাদ্যসামগ্রীর উপর নজরদারি শুরু করল কেন্দ্রীয় সরকার। আজ, বৃহস্পতিবার, ১ আগস্ট থেকে এই নজরদারি শুরু হল। কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি একথা জানিয়েছেন।

এই মন্ত্রক ইতিমধ্যেই ২২টি অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির উপর নজরদারি রাখছে। ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৫০টি কেন্দ্র থেকে এই তদারকির কাজ চালাচ্ছে সরকার। জোশি এদিন বলেন, আমরা এখন আরও ১৬টি খাদ্যপণ্যের উপর নজর রাখছি। এনিয়ে রোজের ভিত্তিতে ৩৮টি পণ্যের উপর নজরদারি রাখছে দিল্লির সরকার।

এদিন যে নতুন খাদ্যপণ্যগুলিকে যুক্ত করা হয়েছে সেগুলি হল- বাজরা, জোয়ার, রাগি, সুজি, ময়দা, বেসন, ঘি, মাখন, বেগুন, ডিম, গোলমরিচ, ধনে-জিরা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো এবং কলা। মন্ত্রকের অধীনস্থ প্রাইস মনিটরিং ডিভিশন পাইকারি ও খুচরো বাজারের উপর নজর রাখবে বলে সূত্রে জানা গিয়েছে।

এ বিষয়ে স্থানীয় কেন্দ্রগুলির এলাকার বাজারদর জানতে একটি অ্যাপ চালু করা হয়েছে। তাতে রোজকার দামদস্তুর কেন্দ্রকে পাঠাতে হবে। যার ভিত্তিতে কোথায় কোন জিনিসের দাম কত তা রোজ জানতে পারবে মন্ত্রক। এর ফলে নীতি রূপায়ণ ও দাম নিয়ন্ত্রণে আনা সহজ হবে বলে বিশ্বাস মন্ত্রীর।

এর আগে যে খাদ্যপণ্যগুলি কেন্দ্রের নজরে ছিল সেগুলি হল- চাল, গম, আটা, মুগ, মুসুর, অড়হর, ছোলার ডাল, চিনি, গুড়, নারকেল তেল, সরষের তেল, বনস্পতি, সূর্যমুখী তেল, সোয়াবিন তেল, পাম তেল, চা, দুধ, আলু, পেঁয়াজ, টম্যাটো এবং নুন।


```