Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফের রক্তাক্ত উপত্যকা, জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত সেনা জওয়ান, রাতভর চলছে গুলির লড়াই

গোপন সূত্রে খবর পেয়ে সোপোরের গুজরপেটি জালুরায় তল্লাশি অভিযান চালায় সেনা।

ফের রক্তাক্ত উপত্যকা, জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত সেনা জওয়ান, রাতভর চলছে গুলির লড়াই

ফাইল ছবি

শেষ আপডেট: 20 January 2025 18:47

দ্য ওয়াল ব্যুরো: ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন ভারতীয় সেনা জওয়ান। রবিবার রাতভর জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে গুলির লড়াই চলে সেনা ও জঙ্গিদের। সোমবার সকালে পুলিশ জানিয়েছে, রাতভর এঙ্কাউন্টারে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান।

গোপন সূত্রে সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার খবর পেয়ে রবিবারই সোপোরের গুজরপেটি জালুরায় তল্লাশি অভিযান চালায় সেনা। এরপর জঙ্গিদের ঘিরে ফেলতেই শুরু হয় গুলির লড়াই। 

জানা গেছে, সে সময় জওয়ান গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক পরিণতি ঘটে। শেষ পাওয়া খবর, সোমবারও এলাকায় চিরুনি তল্লাশি চালালেও জঙ্গিদের খোঁজ পাওয়া যায়নি। 

এর আগে ২১ ডিসেম্বর সন্ধ্যায় সোপোরের ডাঙ্গিওয়াচা এলাকায় সন্ত্রাসীদের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় একটি একে সিরিজের রাইফেল, একটি পিস্তল, ২৫০ রাউন্ড গুলি। 

রিপোর্টে প্রকাশ গত বছরের মে মাস থেকে ১ নভেম্বরের পর্যন্ত ২৩ জন জঙ্গিকে জম্মু ও কাশ্মীরে খতম করেছে বাহিনী। এদিকে নিরাপত্তা বাহিনীরও ২৪ জন জওয়ান শহিদ হয়েছেন। তাঁদের মধ্যে ৬ জন কশ্মীরে এবং ১৮ জন জম্মুতে প্রাণ হারিয়েছেন।

এদিকে বিগত কয়েক মাস ধরে রাজৌরি, পুঞ্চ অঞ্চলের জঙ্গলে নজরদারি বাড়ানো হয়েছে। শীতে তুষারপাতের আগে এই সব অঞ্চলে অনুপ্রবেশ বেড়ে যায় পাকিস্তান থেকে। ঘন জঙ্গল দিয়ে নিয়ন্ত্রণরেখা পার করে জঙ্গিরা এদেশে ঢুকে পরার চেষ্টা করে। এই আবহে অনুপ্রবেশ ঠেকাতে সেনা প্রাণপণ চেষ্টা করলেও লাভ কিছুই হচ্ছে না।


```